ব্যাক্তিগত জীবনে সব'চে কাছের মানুষটিকে যদি কর্মক্ষেত্রে ও পাশে পাওয়া যায় তাহলে কেমন হয় সেই রসায়ন? নানা ওঠা পড়ার গল্প রয়েছে তাদের। অভিমান সিনেমার প্লট সব'চে প্রথমে মনে পড়ে যায় আমাদের এ সবের ক্ষেত্রে কিন্তু তা সত্ত্বেও সলিল-সবিতা, লোপা-জয়, জগজিৎ-চিত্রার জীবনের গল্প আমরা দেখেছি, শুনেছি
অন্যান্য প্রফেশনের কথা বাদই ছিলাম। কাজেই জুটি যেখানে শিপ্লের কাছে দায়বদ্ধ সেখানে নিজস্ব ইগো ঝেড়ে ফেলে সার্থকতর শিল্প সৃষ্টি সম্ভব এমন নজির ভুড়ি ভুড়ি রয়েছে। সে রকমই এক জুটি হচ্ছেন আশা ভোঁসলে এবং রাহুল দেববর্মণ। পাথরে পাথরে ঘষা খেয়ে যেন ছড়িয়ে পড়লো আগুনের ফুলকি। সৃষ্টি হলো কিছু কালজয়ী গান। এই পোষ্টে রাহুল দেববর্মণের কম্পোজ করা এবং আশা ভোঁসলের কন্ঠে একটি গানের লিরিক্স শেয়ার করছি
🎵 গানের নাম - তোমারি চলার পথে
🎧 Song Credits:
🎵 গান - Tomari Chalar Pathe
🎬 অ্যালবাম - Ekanta Apan
🎶 গীতিকার - স্বপন চক্রবর্তী
🎹 সুরকার - রাহুল দেববর্মণ
🔊 শিল্পী - আশা ভোঁসলে
Tomari Chalar Pathe Song Lyric 👇
ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা
ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
আমারি জীবনে ওগো মোর বন্ধু
আছে শুধু তোমারি দান
হয়তো কখনও না পাওয়ার বেদনায়
হয়েছিল কিছু অভিমান
আমারি জীবনে ওগো মোর বন্ধু
আছে শুধু তোমারি দান
হয়তো কখনও না পাওয়ার বেদনায়
হয়েছিল কিছু অভিমান
সুর ছিল প্রানে দিয়েছিলে তুমি
গানেরই ভাষা
ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
হয়তো কোনদিন ভুলে যাবে তুমি
ভুলতে কি পারব তোমায়
তাই তো এসেছি আজকে তোমাকে
নীরবে জানাতে হৃদয়!
হয়তো কোনদিন ভুলে যাবে তুমি
ভুলতে কি পারব তোমায়
তাই তো এসেছি আজকে তোমাকে
নীরবে জানাতে হৃদয়!
এমনি করে চলে জীবনে মরনে
যাওয়া আসা
ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা
ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা
🔊 আমার মতামত - কী আকুলতা - কতোটা ভালোবাসা বিলিয়ে দেওয়া! তুই-আমির ভিড়ে হারিয়ে যায় নিঃস্বার্থ এই সকল ভালবাসা ❤️