Trending

Shono Ei To Samay (শোন এই তো সময়) Lyric

Shono Ei To Samay

আপনি কি জানেন? একবার মোহাম্মদ রফি ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলেন তাও আবার রাহুল দেববর্মণের জন্যে! তখন Shaan সেনেমার গানের কাজ চলছে। একটা গান কম্পোজ করার পর মহাম্মদ রফিকে শোনালেন রাহুল দেববর্মণ; গানটা কেমন হয়েছে!

গানটার সুর শুনে ভীষণ পছন্দ হয়েছে মোহাম্মদ রফির। তখন রাহুল দেববর্মণ তাঁকে বললেন যে এটা একটা ডুয়েট গান তাঁর মধ্যে একটা গলা কিন্তু আপনার। রফি সাহেব শুনে বললেন যে - হ্যা গানটার একটা তো আমি গাইলাম কিন্তু অন্যটা কে গাইবে? রাহুল দেববর্মণ বললেন - না, অন্যদিকটা ভাবছি আমি ই গাইবো! তখন কিছুক্ষনের জন্যে চুপ করে রইলেন রফি সাহেব

বাড়ীতে এসে সেদিন অনেক রাত পর্যন্ত গানটা প্রাকটিস করেছিলেন মোহাম্মদ রফির। বাড়ীর লোকজন যখন তাঁকে জিজ্ঞাসা করলো যে - এতো চিন্তায় রয়েছেন কেনো? কি হয়েছে? তখন রফি সাহেব বলেছিলেন যে - একটা দারুণ গান তৈরি করেছে রাহুল; কিন্তু মুশকিলটা হচ্ছে এই গানটাতে আমাকে ওর সংগে গাইতে হবে। ও গানের মাঝে কখন কি করে বসে তার কোন ঠিক নেই। দুর্দান্ত একজন গায়ক। ওর সংগে গান গাওয়ার সময় খুব সাবধানে গাইতে হয়, প্রচুর প্রাকটিস করতে হয় তাই রাত্রিটায় আমি একটু টেনশনে রয়েছি; গানটা প্রাকটিস করছি - সেই দিনের সেই গানটা ছিলো, 

"यम्मा यम्मा, यम्मा यम्मा, ये खूबसूरत समा / बस आज की रात है ज़िंदगी, कल हम कहाँ तुम कहाँ"  

সেই প্রজন্মের প্রত্যোক শিল্পী ঠিক যেমন সুরকার রাহুল দেববর্মণকে শ্রদ্ধা করতেন ঠিক সেভাবে গায়ক রাহুল দেববর্মণকে ও ততোটাই শ্রদ্ধা করতেন। সেই গায়ক এবং সুরকার রাহুল দেববর্মণের একটি গান এই পোষ্টে শেয়ার করছি

🎵 গানের নাম - শোন এই তো সময়

🎧 Song Credits: 
🎵 গান - Shono Ei To Samay
🎬 অ্যালবাম - Shono Ei To Samay
🎶 গীতিকার - স্বপন চক্রবর্তী
🎹 সুরকার রাহুল দেববর্মণ
🔊 শিল্পী রাহুল দেববর্মণ

Shono Ei To Samay Song Lyric 👇

শোন এই তো সময় 
তুমি কাছে বসো আমায় ভালোবাসো 
শোন এই তো সময় 
তুমি কাছে বসো আমায় ভালোবাসো 
দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে
তাঁকে ছুয়ে দেখো তুমি 
মনে হবে ছুয়েছ আমায় 
তাঁকে ছুয়ে দেখো তুমি 
মনে হবে ছুয়েছ আমায় 
খুলে দাও মনেরই দ্বার 
আমি এসেছি কাছে তোমার 
হো ও হো ও হো শোন এই তো সময় 
তুমি কাছে বসো আমায় ভালোবাসো 
দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে
তাঁকে ছুয়ে দেখো তুমি 
মনে হবে ছুয়েছ আমায়
তাঁকে ছুয়ে দেখো তুমি 
মনে হবে ছুয়েছ আমায় 
খুলে দাও মনেরই দ্বার 
আমি এসেছি কাছে তোমার 
হে হে হে তারা তি রা রা রা 
তে রা রা রি রি তুরু তা রা রি রা রা
দারা রা রা দে রা রা রি রা 

শোন তুমি না এলে 
এই সময় চলে যাবে হে হে হে 
শোন তুমি না এলে 
এই সময় চলে যাবে 
যত ফুটে আছে ফুল 
সবই ওগো ঝড়ে যাবে 
তারা তোমাকে যে ডাকে 
এসো এসো সাড়া দেও 
তারা তোমাকে যে ডাকে 
এসো এসো সাড়া দেও 
যদি আমায় ভালোবাসো
তবে আমার কাছে আছো 
হে হে হে তারা তি রা রা রা 
সি বা বা বা বি বি বি পারা বা বা বা বা 
দারা রা রা দারা রি রা রা রা রা রা রা


🔊 আমার মতামত - এক কথায় অসাধারণ ও অভূতপূর্ব ১00 বছরে এরকম একজন Legend  জন্ময়।গান শুনতে শুনতে অন্য জগতে হারিয়ে যেতে হবে। এই গানটি আমাকে আমার দাদা শুনিয়েছিলেন প্রথম দারুন লেগেছিল সেইদিন থেকেই বার বার মনে হয় শুনি ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম