৭০ এর দশককে বলা হয় রাহুল দেববর্মণের সেরা সময়। প্রথম বিয়ে ভেঙ্গে যায় ১৯৭১ এ আর তারপরেই পরিচয় ছবির সেই গান Musafir Hoon Yaaron. পরিত্যক্ত যন্ত্রনা বিদ্ধ সেই মুসাফির তৈরি করে চললেন একের পর এক চিরস্বরনীয় গান। বলে না! ব্যাথার মধ্য দিয়ে শিল্পী তার রসদ খুজে পান
তাই ৭০ এর দশকে যে আদ্যিকে তার তুলনা পাওয়া গেলো তিনি নিজেই রাহুল দেববর্মণ। প্রেমে পড়লেন আবার ও। ১৯৮০ তে বিয়ে হলো আশা ভোঁসলের সাথে। রাহুল দেববর্মণ বিয়ে প্রসঙ্গে বলেছিলেন - এ বিয়ে মুলত দুটি শিল্পী সত্তার বিল বন্ধন আর হলোও তাই। তারই কিছু নমুনা নিয়ে আজকের এই পোষ্ট
🎵 গানের নাম - ফিরে এলাম দূরে গিয়ে
🎧 Song Credits:
🎵 গান - Phire Elam Dure Giye
🎬 অ্যালবাম - Bengali Modern Songs
🎶 গীতিকার - স্বপন চক্রবর্তী
🎹 সুরকার - রাহুল দেববর্মণ
🔊 শিল্পী - আশা ভোঁসলে / রাহুল দেববর্মণ
Phire Elam Dure Giye Song Lyric 👇
ফিরে এলাম দূরে গিয়ে
আমি তোমার অনুরাধা।
ডেকো তুমি মোনালিসা
ভেঙে দিলাম সব বাধা।
ও তুমি কেমন ছিলে বলো?
আঁখি কেন ছলছল?
ফিরে এলে আর কি চাই
আর যেন বলো না যাই।
ওগো আমার অনুরাধা!
লা লা লালা..
লা লা লালা..
লা লা লালা..
ফিরে এলাম দূরে গিয়ে
আমি তোমার অনুরাধা।
ডেকো তুমি মোনালিসা
ভেঙে দিলাম সব বাধা।
ও.যা কিছু আমার সবই তোমায় দিলাম
তোমায় আপন করে নিলাম।
কথা দাও ছেড়ে যাবে না মোরে
রাখবো বেঁধে বাহুডোরে।
ওগো আমার অনুরাধা!
লা লা লালা..
লা লা লালা..
লা লা লালা..
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - R.D.Barman গান গুলো আলাদা ধরনের একটা শৈল্পিক ছোঁয়া, অথচ কতো আকর্ষণীয়, প্রাণস্পর্শী। গান টা শুনে অনুভব হলো, যেন সত্যিই কোনো প্রাণের মানুষকে, অনেকদিন পর কাছে পেলাম। কী আকুলতা - কতোটা ভালোবাসা বিলিয়ে দেওয়া! তুই-আমির ভিড়ে হারিয়ে যায় নিঃস্বার্থ এই সকল ভালবাসা ❤️