কারো কাছে তিনি শচীন দেববর্মণ, কারো কাছে এস ডি বর্মণ, কেউ কেউ ডাকতেন শচীন কর্তা বলে। তো এই শচীন কর্তাকে পুর্ব বাংলার সাধারন মানুষজন হাউলি অর্থাৎ হাভেলি কর্তা বলে ডাকতো। আগরতলা থেকে ফেরার পথে একবার নৌকায় চড়েছেন শচীন দেববর্মণ।
ভাটির টানে নৌকা আস্তে আস্তে চলছে। এমন সময় মাঝি গলা ছেড়ে গান ধরেছেন- ওরে সুজন নাইয়া গান শেষ হলে শচীন কর্তা প্রশ্ন করলেন, ইডা কার গান তুমি জানোনি? মাঝি তখন উত্তর দিলেন, জানি। আমরার হাউলির কর্তার গান। কর্তা তখন আবারও প্রশ্ন করেন, তুমি তারে দেকছোনি? না, দেকছি না। দেকা পাইলে পাও জড়াইয়ে ধইরে কইতাম - কী গলাই না পাইচেন কর্তা। মনে হইতাছে, গলার মধ্যে যেন ককিল হাঁইকা থুইছে। বাইচ্চা থাকেন কর্তা।
নিজের প্রবল ইচ্ছাসকে মাঝি ঠিক ভাবে ভাষা দিয়ে উঠতে পারেন নি অবশ্য কিন্তু কর্তা ঠিকই বুঝে গিয়েছিলেন তাঁর কন্ঠ, তাঁর সুর, তাঁর সাধনা সার্থক। কারন তা ছড়িয়ে গেছে খেয়ে খাওয়া, অনামী, প্রান্তিক, সাধারণ মানুষের মাঝে।
তেমন ভাবে তাঁর পুত্র পঞ্চমের বেলাতে একইরকম। এখনো বাসে, অটোতে, পানের দোকানে, রাস্তায় মোড়ে চায়ের আড্ডায় যেখানে সাধারণ মানুষের সমাগম সেখানেই নিশ্চিত ভাবে রাহুল দেববর্মণের সুর বা রাহুল দেববর্মণ স্ব-কন্ঠে হাজির। এই পোষ্টে যে গানের লিরিক্স আমি আপনার সাথে শেয়ার করবো সেটি লিখেছেন শচীন কর্তার স্ত্রী মীরা দেবী
🎵 গানের নাম - শোনো গো দখিনো হাওয়া
🎧 Song Credits:
🎵 গান - Shono Go Dakhin Hawa
🎬 অ্যালবাম - Chiradiner Sathi - Nirbachito Premer Gaan - Vol. 2
Shono Go Dakhin Hawa Song Lyrics 👇
শোন গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি
শোন গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি
শোন গো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি
মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা (তৃষ্ণা)
জাগিল মধু লগনেতে, বাড়ালো কি আশা
মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা (তৃষ্ণা)
জাগিল মধু লগনেতে, বাড়ালো কি আশা
উতলা করেছে মোরে, আমারি ভালোবাসা
অনুরাগে প্রেম সলিলে (সাগরে) ডুব দিয়েছি আমি
শোনগো মধুর হাওয়া, প্রেম করেছি আমি...
দহনও বেলাতে আমি প্রেমেরও তাপসী,
বরষাতে প্রেম ধারা, শরতেরও শশী..
রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী..
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী..
শোনগো দখিনো হাওয়া, প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি
🔊 আমার মতামত - এই গানটার কথা রচনা করেন মীরা দেববর্মণ। সুর, মূল কম্পোজিশন, কণ্ঠ শচীন দেববর্মণের। এই গানটার মতই শচীন কর্তার আরো অনেকগুলো বিখ্যাত গান মীরা দেববর্মণের রচনা। সেগুলোর মধ্যে আছে- নিটোল পায়ে রিনিক ঝিনিক, ঘাটে লাগাইয়া ডিঙ্গা, শোন গো দখিন হাওয়া, কে যাস রে ভাটি গাঙ বাইয়া, বর্ণে গন্ধে ইত্যাদি।
রচিগো হেমন্তে মায়া। শিতেতে উদাসী এই সুর কোন দিনই পুরোনো হবেনা। ছোট বেলা যখন শুনে ছিলাম শচীন দেববর্মন গানের জন্য তার বাবার জমিদারী ছেড়ে ছিল তখন ভেবে ছিলাম এই লোকটা বোকা নাকি? এখন মনে হয় এই একটা গানের কাছেই জমিদারী তুচ্ছ ব্যাপার যদিও তাঁর আরো এরকম সুন্দর সুন্দর গান রয়েছে। এত অসাধারণ সুর,কথা ও গায়কি- শতাব্দী তে একটিই আসে ❤️