শচীন দেবের গলায় আমরা যদি পাই গ্রাম-বাংলার সজলতার ছোয়া রাহুল দেবের গলায় তাহলে আদ্যুন্তে শহুরে এক প্রেমিকের ছবি। রাহুল দেববর্মণের গান শুনলে মনে হয় কত সহজ সে সব গান অথচ নিজের গলায় যদি আপনি গাইতে যান তখনি বুঝবেন ওরকম মনে হয় আসলে ঠিক তা নয়
অসম্ভব কঠিন কিছু সুরের খেলা। একই বাক্য একাধিক মডিউলেশনের মধ্যে দিয়ে তিনি গানের তিনি ছূ করে গেছেন অনায়াসে। কথার মাঝখানে স্কানেশন এত জীবন্ত ঠিক যেভাবে আমরা কথা বলি। রাহুল দেবের গান শুনতে বসলে একটা অন্যরকম অবিজ্ঞতা হয়।
একটা অসম্ভব সুন্দর জার্নি সেটা। আপনার মনে হবে মুখোমুখি বসে সংলাপ শুনছেন যেন আর তাই আপনার ও ইচ্ছে করবে প্রতিউত্তর দিতে আর সুরে সুরে আপনি যখনি এটা করতে যাবেন তখনি বুঝবেন যে কি কঠিন সুরে বিভিন্ন স্কেলে, কি অবলীলায় তিনি খেলে যাচ্ছিলেন এতক্ষন; অথচ আপনি টের ই পেলেন না।
শচীন কর্তা এবং রাহুলের বেড়ে ওঠার পরিবেশ এতই ভিন্ন যে তাঁর ছায়া পড়েছে তাঁদের গায়কী ভঙ্গীতেও; তবে একটা মিল আছে যে- দুজনেই কিন্তু গান গাওয়ার ক্ষেত্রে তাঁদের মডিউলেশনের তাঁদের গায়কীর ক্ষেত্রে অকপট ছিলেন
🎵 গানের নাম - যেতে যেতে পথে হলো দেরি
🎧 Song Credits:
🎵 গান - Jete Jete Pathe Holo
🎬 অ্যালবাম - Sera Dash - Rahul Dev Burman
Jete Jete Pathe Holo Song Lyrics 👇
যেতে যেতে পথে হলো দেরি
তাইতো পারিনি, যেতে পারিনি
যেতে পারিনি, যেতে পারিনি
ভুল বুঝে তুমি চলে গেছো দূরে;
ক্ষমা পাবো, আশা ছাড়িনি,
আশা ছাড়িনি, আশা ছাড়িনি-
যেতে যেতে পথে হল দেরি, তাইতো...
আকাশ ভেঙে তখন, বৃষ্টি নেমেছিল
পায়ে যে পথ থেমে ছিলো
থেমে ছিলো, থেমে ছিলো
আমি গিয়ে দেখি তুমি নেই একী
হার মেনে তবু হারিনি, হারিনি-
যেতে যেতে পথে হলো দেরি
তাইতো পারিনি, যেতে পারিনি
যেতে পারিনি, যেতে পারিনি
যেতে যেতে পথে হলো দেরি, তাইতো...
চলে যে গেছো তুমি, আসিনি আমি দেখে
দাড়িয়ে থেকে থেকে ওগো
চলে গেছো, চলে গেছো..
বুকে কাঁটা লয়ে ব্যথা তবু সয়ে
ফুল থেকে হাসি কাড়িনি, কাড়িনি-
যেতে যেতে পথে হলো দেরি
তাইতো পারিনি, যেতে পারিনি
যেতে পারিনি, যেতে পারিনি
যেতে যেতে পথে হল দেরি, তাইতো...
🔊 আমার মতামত - শচীন কর্তা আর পঞ্চম দুজনেই যেমন অসাধারণ সুরকার তেমন আশ্চর্য কণ্ঠি গায়ক। শচীন কর্তার কণ্ঠ মাটির স্পর্শ মাখা আর রাহুল দেববর্মণের কণ্ঠ প্রেম মাখা মধু গন্ধ। ভারতীয় আধুনিক ও প্লেব্যাক সংঙ্গীতের দুই উজ্জ্বল নক্ষত্র ❤️