জীবনে অনেক সম্মান এবং পুরষ্কার পেয়েছিলেন ভূপেন হাজারিকা। কবি, গীতিকার, গায়ক, পরিচালক। মাল্টি ট্যালেন্টেড এই মানুষটিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিলো - কিভাবে তিনি নিজের পরিচয় দিবেন? তখন ভূপেন হাজারিকা কি জবাব দিয়েছিলেন জানেন?
সে বলেছিলো - "আমি জীবনের গান গাই"
🎵 গানের নাম - শীতের শিশির ভেজা রাতে
🎧 Song Credits:
🎵 গান - Shiter Shishir Bheja Raat
🎬 অ্যালবাম - Bengali Songs Bhupen Hazarika
🎶 গীতিকার - শিবদাস বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - ভূপেন হাজারিকা
🔊 শিল্পী - ভূপেন হাজারিকা
Shiter Shishir Bheja Raat Song Lyrics 👇
শীতের শিশির ভেজা রাতে
শিশিরে ভেজানো রাতে
শিশিরে ভেজানো রাতে
শিশিরে ভেজানো রাতে
বস্ত্রবিহীন কোনও খেত মজুরের
ভেঙে পড়া কুটিরের ধিকি ধিকি
জ্বলে থাকা, তুষে ঢাকা আগুনের
রক্তিম যেন এক উত্তাপ হই
রক্তিম যেন এক উত্তাপ হই
রক্তিম যেন এক উত্তাপ হই
শিশিরে ভেজানো রাতে
শিশিরে ভেজানো রাতে
শিশিরে ভেজানো রাতে
শিশিরে ভেজানো রাতে
সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের
ভয়ার্ত মানুষের নাফোটা আর্তনাদ যখন গুমরে কাঁদে
আমি যেন তার নিরাপত্তা হই, নিরাপত্তা হই, নিরাপত্তা হই
শিশিরে ভেজানো রাতে
কণ্ঠরূদ্ধ কোনও সুগায়কের
প্রভাত আনতে পারা একটি অমর গান
নিজেই প্রকাশ করে আমি যেন তার
সুধাকণ্ঠ হই, সুধাকণ্ঠ হই, সুধাকণ্ঠ হই
রক্তিম যেন এক উত্তাপ হই
প্রচণ্ড যেন এক প্রতাপ হই
আমি যেন এক নিরাপত্তা হই
আমি যেন এক সুধাকণ্ঠ হই
শীতের শিশির ভেজা রাতে
শিশিরে ভেজানো রাতে...
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - কি অদ্ভুত সুন্দর লিরিক্স, আর সেরকম সুর আর গায়কী। একদিকে রক্ত গরম হয়, আবার অন্যদিকে চোখে জল চলে আসে। সংখ্যালঘু কোন সম্প্রদায়ের ভয়ার্ত মানুষের না ফোটা আর্তনাদ যখন গুমড়ে কাঁদে, আমি যেন তার নিরাপত্তা হই। আহা! এত সুন্দর গান, সুর ও গায়কী। মনে হয় স্রস্টার অনাবিল সৃষ্টি নিজ হাতেই করেছেন। কিছু বলার ভাষা নেই। অগনিত অগন্তি অজস্রতা ❤️