তাঁর গান মানেই ছোট্ট একটু করে আসাম কিংবা মানুষের কথা বলা গণসংগীত। জনপ্রিয় শিল্পী হিসেবে ভূপেন হাজারিকা শুধু দেশে নয় বিদেশেও ছিলো। বিদেশের ইয়ারপর্টে দাঁড়িয়ে আছেন যাবেন অন্য একটা যায়গায় হঠাৎ এক লম্বা ভদ্রলোক এগিয়ে এসে উর্দুতে তাঁকে জিজ্ঞাসা করলেন - "আপনিই ত ভুপেন হাজারিকা! আল্লাহ আপনাকে খুব ভালো রাখুক; আপনি আরো এরকম অনেক নাগমা তৈরি করুন"
ভূপেন বাবু জিজ্ঞাসা করলেন - আপনি? সেই ভদ্রলোক বললেন আমি পাকিস্থানে থাকি। অনেক কষ্টে আপনার গান জোগাড় করে আমি শুনি। এরকমই জনপ্রিয়তা ছিলো তাঁর। একবার বিদেশে গেলেন। গিয়ে দেখলেন কিছু পরিচিত কৃষ্ণাঙ্গ শিল্পী তাঁর গান গাইছেন তবে অবশ্যই ভাষাটা বদলে নিয়ে।
১৯৭৮ সালে রিলিজ হয়েছিলো বাংলা গানটি। সেটি ছিলো - হে দোলা, হে দোলা নামে আর বিদেশি গায়কেরা তা করে দিলেন - ও ডলার, ও ডলার নামে। ভাষা আলাদা কিন্তু সুর, অভিব্যাক্তি এবং গানের অর্থ একই। ভূপেন হাজারিকার গান মানেই ইউনিভার্সাল
🎵 গানের নাম - হে দোলা হে দোলা
🎧 Song Credits:
🎵 গান - Hey Dola Hey Dola
🎬 অ্যালবাম - All Time Greats
Hey Dola Hey Dola Song Lyrics 👇
দোলা হে দোলা হে দোলা হে দোলা
আঁকা-বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই
রাজা মহা-রাজাদের দোলা, ও দোলা
আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের
বিনিময়ে পথ চলে দোলা, হে দোলা
হেইয়ানা হেইয়ানা হেইয়ানা হেইয়া
হেইয়ানা হেইয়ানা হেইয়ানা হেইয়া
হে দোলা হে দোলা হে দোলা হে দোলা
দোলার ভিতরে ঝলমল করে যে
সুন্দর পোষাকের সাজ
আর ফিরে ফিরে দেখি তাই
ঝিকমিক করে যে মাথায় রেশমের তাজ
হায় মোর ছেলেটির উলঙ্গ শরীরে
একটু জামা নেই খোলা
দু’চোখে জল এলে মনটাকে বেঁধে যে
তবুও বয়ে যায় দোলা,
হে দোলা হে দোলা হে দোলা হে দোলা…
যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি
দেহ ভেঙ্গে ভেঙ্গে পড়ে, হো পড়ে
যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি
দেহ ভেঙ্গে ভেঙ্গে পড়ে, হো পড়ে
ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের
আমাদের ঘাম ঝরে পড়ে হো পড়ে
উঁচু ঐ পাহাড়ে ধীরে ধীরে উঠে যাই
ভালো করে পায়ে পা মেলা…
হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে
আর দোলা যাবে নাকো তোলা…
রাজা মহারাজার দোলা…
বড় বড় মানুষের দোলা
ও দোলা আঁকা-বাঁকা পথে মোরা
কাঁধে নিয়ে ছুটে যাই
রাজা-মহারাজাদের দোলা
হে দোলা হে দোলা হে দোলা
হে দোলা হে দোলা হে দোলা হে দোলা
হেইয়ানা হেইয়ানা
হেইয়ানা হেইয়া
হেইয়ানা হেইয়ানা
হেইয়ানা হেইয়া
হেইয়ানা হেইয়ানা
হেইয়ানা হেইয়া
🔊 আমার মতামত - রবীন্দ্রনাথ ঠাকুর - এর
পালকির গান কবিতাটি পড়ে আর এই গানটি শুনে আমার বাল্য বয়সের স্মৃতি মনে পড়ে যায়। অনুভূতি প্রবন মানুষের চোখে সহজেই জল আনার ক্ষমতা আছে যেন এই গানে।
ভূপেন হাজারিকা কি যে মানুষ ছিলেন! এইরকম মানুষ আজ পৃথিবীতে বহুত কম পাওয়া যায়। উনার গানের এক একটা অক্ষর আমাদের সমাজের সাথে মিলে যায় ❤️