জীবনের যেকোন কাজে কিছু থাকে উদ্দেশ্য এবং কিছু থাকে বিবিধ। এই পোষ্টে যে গানের লিরিক্স আমি শেয়ায় করবো সেই গানেরও কিন্তু একটা উদ্দেশ্য ছিলো, একটা গল্প ও আছে -
ঘটনা ১৯৬০ সালের। অসমে ভাষা আন্দোলনের বকলমে বঙাল খেদা বা বাঙালি খেদা আন্দোলনের বিরুদ্ধে বিশাল জনমত গড়ে তুলতে জনপ্রিয় গণনাট্য শিল্পী হেমাঙ্গ বিশ্বাস। সে সময়ে তিনি অসম্ভব পরিশ্রম করেছিলেন। এই বঙাল খেদা বা বাঙালি খেদা আন্দোলনের সূত্রপাত ও ব্যাপ্তি শিলংয়েই। এ জন্যে হেমাঙ্গ বিশ্বাস শিলংয়েই গড়ে তুলেছিলেন সাংস্কৃতিক বাহিনী
এই বাঙালি খেদা আন্দোলনের নামে আসামে বাঙালি বিদ্ধেষ তীব্র হয়। সে সময়ে প্রায় ৫০,০০০ বাঙালি আসাম রাজ্য থেকে বিতারিত হয় অসমীয়াদের দ্বারা এবং পশ্চিমবঙ্গে আশ্রয় নেয় তখন। এই ভিটেমাটি হারানো মানুষদের উচ্ছেদের দুঃস্বপ্ন হেমাঙ্গ বিশ্বাস কে তাড়া করে বেড়াত। বিভেদকামী মানুষদের বোঝানোর জন্য তিনি তখন কাছে পেতেন সহমর্মী কে
এই আন্দোলনের পরি-প্রক্ষিতেই সৃষ্টি করলেন বিখ্যাত গান। বাংলা ও অসমীয়া গানের জগতে সে গানটি আজও রয়েছে জনপ্রিয়তার শীর্ষে - মানুষ মানুষের জন্য। গানটি তিনি গাইতেন অসমীয়া ভাষায়। তখন তিনি আইপিটি-র সঙ্গে যুক্ত ছিলেন। অসমীয়া ভাষায় গাওয়া গানটি কে আইপিটির গণসংগীতও বলা হত এবং পরবর্তীকালে শিবদাস বন্দ্যোপাধ্যায় এই গানটির বঙ্গানুবাদ করেছিলেন।
অজস্র গানের মাঝে যদি একটি গানের কথাই বলতে হয় তবে আমি এই গানটার কথা বলবো যে গান মানবতার জয়গান গেয়েছে। শোনা যায়, বাংলাদেশে একবার জনপ্রিয় গান নিয়ে ভোটাভুটি হয়েছিলো আর জনভোটে বাংলাদেশের জাতীয় সংগীতের পর যে গানটা সবচেয়ে বেশি ভোট পেয়েছিলো তা ১৯৭৮ সালে রেকর্ডে বাংলায় রিলিজ হওয়া এই গানটি - মানুষ মানুষের জন্যে