সেই সময়ে যেকোন প্লেব্যাক সিংগারের স্বপ্ন থাকতো মহানায়কের লিপে গান গাওয়া। ১৯৫৭ সালে রিলিজ হয়েছিলো জীবন তৃষ্ণা। অসিত সেন পরিচালিত এই ছবির নায়ক নায়িকা ছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। এই ছায়াছবির মিউজিক ডিরেক্টর ছিলেন ভূপেন হাজারিকা
এই ছবিতে ভূপেন হাজারিকার গাওয়া একটি গানে লিপ মিলিয়ে ছিলেন মহানায়ক উত্তম কুমার। গানটি এতোটাই পরিচিতি পেয়েছিলো যে পরবর্তীকালে গানটি ব্যাসিক রেকর্ড হিসেবেও রিলিজ হয়। এই পোষ্টে সেই গানের লিরিক্স শেয়ার করবো আমি
🎵 গানের নাম - সাগর সঙ্গমে সাঁতার কেটেছি
🎧 Song Credits:
🎵 গান - Sagar Sangame Satar Ketechi
🎬 অ্যালবাম - জীবন তৃষ্ণা
🎶 গীতিকার - শিবদাস বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - ভূপেন হাজারিকা
🔊 শিল্পী - ভূপেন হাজারিকা
Sagar Sangame Satar Ketechi Kato Song Lyrics 👇
সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত
কখন তো হই নাই ক্লান্ত,
তথাপি মনের মোর প্রশান্ত সাগরে
উর্মিমালা অশান্ত—
মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে
জোয়ারের নাই আজ অন্তঃ
অজস্র লহরী, নব নব গতিতে এনে দেয় আশা অফুরন্ত—
সাগর সঙ্গমে...
মোর প্রশান্ত পারের কত মহাজীবনের
শান্তি আজ আক্রান্ত—
নব নব সৃষ্টিকে দৈত্যদানবে করে নিষ্ঠুরাঘাত অবিশ্রান্ত—
তাইতো মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত!
সাগর সঙ্গমে...
ধ্বংসের আঘাতে দিয়ে যায়, প্রতিঘাত সৃষ্টির সেনানী অনন্ত
সেই সংঘাত আনে মোর প্রশান্ত সাগরে প্রগতির নতুন দিগন্ত
তাইতো মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত!
সাগর সঙ্গমে...
সাগর সঙ্গমে...
মোর গভীর প্রশান্ত সাগরের, শক্তি ধ্বংসকে করে দিকভ্রান্ত
অগমন মানুষের শান্তির অভিযান সৃষ্টিকামী জীবন্ত
তাইতো মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত!
সাগর সঙ্গমে...
সাগর সঙ্গমে...
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - কি অদ্ভুত সুন্দর লিরিক্স, আর সেরকম সুর আর গায়কী। হাজার বছরের পৃথিবীর সবচেয়ে হাজারো আশ্চর্য এই হাজারিকা সাহেব শুধুমাত্র গান নয়, হাজারো গুণে গুণান্বিত ❤️