ভূপেন হাজারিকাকে নিয়ে এক পোষ্টের মাধ্যমে সব গল্প বলা সম্ভব নয়। ভুপেন বাবু জীবনের শুরুতে কখনোই ভাবেন নি একমাত্র গান ই তাঁর পেশা হবে। প্রথম যেদিন গানের জন্যে পয়সা পেয়েছিলেন সেদিন কেঁদে ফেলেছিলেন তিনি। কারন তিনি জার্নালিস্ট হতে চেয়েছিলেন, উকিল হতে চেয়েছিলেন
সিনেমা বানানো ছিলো তাঁর প্যাশন তাইতো যে ছবিতে তিনি মিউজিক দিতেন সেই ছবির যাবতীয় বিভাগের খুটিনাটির খবর ও রাখতেন। কল্পনা লাজমী পরিচালিত রুদালী সিনেমা ইন্ডিয়ান ফ্লিম হিষ্ট্রিতে একটা এপিক। এই ছবিতে গুলজার জীর স্ক্রিপ্ট কি হবে সিনেমাটোগ্রাফির ডিরেক্টর সন্তোষ শিভমের ক্যামেরায় কি ধরনের লেন্স ব্যাবহার করা হবে তারও খুটি নাটি খবর রাখতেন ভূপেন হাজারিকা
এই সিনেমার মিউজিকে রাজস্থানি ফ্লেবার ব্যাবহার করলেও ৫ টি রাগ কে তিনি ব্যাবহার করেছিলেন। ফোঁক বা ক্লাসিক্যাল মিউজিকের ব্যবহার তাঁর মিউজিককে ইউনিভার্সাল মিউজিকে পৌছে দিয়েছিলো। এই ছবির জনপ্রিয় গান লতা মংগেশকারের গাওয়া Dil Hoom Hoom Kare
১৯৬৩ সালে মণিরাম দেওয়ান ছবিতে অসমীয়া ভাষায় ব্যবহার করেছিলেন Buku Hom Hom Kore এর পরে ১৯৮০ সালে ওই একই সুরে বাংলায় করলেন - চোখ ছল ছল করে হ্যা আর তাই এই গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টের মাধ্যমে!