ভূপেন হাজারিকা একাধারে কম্পোজার, গীতিকার, সুরকার, সংগীত শিল্পী, পরিচালক, সমাজ সেবক আর কত বলবো? তাঁর গানে ও কথায় উত্তর পুর্বাঞ্চলের মিষ্টি একটা গন্ধ থাকতো। ভারতের অন্যান্য রাজ্য থেকে খানিকটা পিছিয়ে থাকা আসামের উন্নতির জন্যে তাঁর সাংস্কৃতিক লড়াই ছিলো শেষ দিন পর্যন্ত
১৯৬৭ সালে নির্দল প্রার্থী হিসেবে আসাম বিধান সভায় গেলেন তিনি। গানের মানুষ রাজনীতিতে! উদ্দেশ্য ছিলো মাত্র তিনটে - আসামে একটা ফ্লিম স্টুডিও, একটা আর্ট গ্যালারি এবং ন্যাশনাল থিয়েটার সেন্টার। ভাবা যায়!
আসামের প্রথম ফ্লিম স্টুডিও তারই হাত ধরে তৈরি। কবি গুলজারের ভাষায় ভূপেন হাজারিকার গান একটা পুরো ল্যান্ডস্কেপ। তাঁর গান খেটে খাওয়া মানুষের গান। হতেই পারে সে ব্রহ্মপুত্র নদীর পাড়ের কোন মাছ ধরা জেলে কিংবা পালকীর সেই বেহারা অথবা রতন পুর বাগিচার সেই মেয়েটি
পাহাড়ে ঘেরা নর্থ-ইষ্ট আর ওই পাহাড় ই হচ্ছে সেই অঞ্চলের সীমানা। পাহাড়ের ওপারে চীন, তিব্বত, বার্মা। সেই ভাবনা নিয়েই লিখলেন একটা গান। পাহাড়ের ওপার থেকে ভেসে আসা প্রতিধ্বনির শব্দ। যে শব্দে গল্প বলা ঠাকুমা, যুবতী কিংবা কৃষকের ব্যাথা লুকিয়ে আছে। দেশ আলাদা, সীমানা আলাদা তবু মানুষের প্রতিধ্বনি কিন্তু একই আর তাই সেই বিখ্যাত গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে যেটির নাম - প্রতিধ্বনি শুনি
🎵 গানের নাম - প্রতিধ্বনি শুনি
🎧 Song Credits:
🎵 গান - Pratidhwani Suni
🎬 অ্যালবাম - Hits Of Bhupen Hazarika
🎶 গীতিকার - ভূপেন হাজারিকা
🎹 সুরকার - ভূপেন হাজারিকা
🔊 শিল্পী - ভূপেন হাজারিকা
Pratidhwani Suni Song Lyrics 👇
মোর গাঁয়েরও সীমানার, পাহাড়ের ওপারে
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
কান পেতে শুনি আমি - বুঝিতে না পারি
চোখ মেলে দেখি আমি - দেখিতে না পারি
চোখ বুজে ভাবি আমি - ধরিতে না পারি
হাজার পাহাড় আমি - ডিঙোতে না পারি
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
হতে পারে কোন যুবতীর - শোকভরা কথা
হতে পারে কোন ঠাকুমার - রাতের রূপকথা
হতে পারে কোন কৃষকের - বুকভরা ব্যথা
চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
শেষ হল কোন যুবতীর - শোকভরা কথা
শেষ হল কোন ঠাকুমার - বলা রূপকথা
শেষ হল কোন কৃষকের - বুকভরা ব্যথা
চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি
নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি
মোর কালো চুলে সকালের সোনালী রোদ পড়ে
চোখের পাতায় লেগে থাকা কুয়াশা যায় সরে
জেগে ওঠা মানুষের হাজার চিৎকারে -
আকাশছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে
আকাশছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে
মানব সাগরের কোলাহল শুনি
নতুন দিনের যেন পদধ্বনি শুনি
পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি
মোর গাঁয়েরও সীমানার। পাহাড়ের ওপারে
নতুন দিনের যেন প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি
প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - এই গানের কথাগুলো এমন উচ্চতর মানের যে, যদি কেউ মনোযোগ দিয়ে শোনে তাহলে তার মাথা পাগল হয়ে যাবে। ভূপেন হাজারিকা র সমস্ত গানই দর্শন ভিক্তিক। জীবনের দলিল যা কোন দিনও পুরোনো হবে না। এমন বাস্তব জীবনি গান লেখার মত শিল্পী জীবনে তৈরী হবে কিনা সন্দেহ আছে ❤️