ভূপেন হাজারিকা প্রথমে পড়াশুনার জন্যে বিদেশে এলেও পরবর্তীতে বিশ্ব ঘুরেছেন মিউজিকের সূত্রে। বিভিন্ন সংস্কৃতিকে নিজের করে নিয়েছেন। অনুপ্রাণিত হয়েছেন অন্য ভাষার গানে এবং সেই গান আত্মস্থ করে নিজের ভাষায় নিজের মত করে পরিবেশন করেছেন।
ড্রাম'স এর ব্যাবহার মুম্বাসা থেকে বেলজিয়ামের কঙ্গো পর্যন্ত কিভাবে হয় তা দেখার জন্যে ছুটে বেরিয়েছেন। বিভিন্ন ইন্সট্রুমেন্ট এবং লোক-সুরকে এক ইউনিউভার্সাল টিউনে বাধার চেষ্টা করেছেন তিনি যেমন মিসিসিপিতে গিয়ে শুনলেন - Don't cry my Melancholy babe, don't cry! এবং ফিরে এসে ব্রহ্মপুত্র নদীর পাড়ে শুনলেন - ও বিহুরেনো বিবি নাও, আইতা বিহুরেনো বিবি না পায়
সুতরাং ভাবনাটা ছিলো তাঁর মনে মনে এবার যেন সেটা গানে রুপ পেলো অর্থাৎ কোন একটা নির্দিষ্ট দেশে নয় এ গান সকলের, সারা বিশ্বের। গঙ্গা, মিসিসিপি, ভলগার রূপ দেখে মানুষটি অটোয়া থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো গায়ে লাগিয়ে দেখেছেন বিশ্বের সব ভাষাতে একই কথা বলছে আর সেই ভাবনা থেকেই প্রথমে অসমীয়া ভাষায় লিখলেন গানটা এবং পরে সেই গানটি বাংলাতে লিখলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়।
বাংলার ঘরে ঘরে সাদরে স্বীকৃত হলো যাযাবর ভুপেন হাজারিকা। এই পোষ্টের মাধ্যমে আমি শেয়ার করবো সেই বিখ্যাত গানের লিরিক্স যার নাম - আমি এক যাযাবর!
🎵 গানের নাম - আমি এক যাযাবর
🎧 Song Credits:
🎵 গান - Ami Ek Jajabar
🎬 অ্যালবাম - All Time Greats
Aami Ek Jajabar Song Lyrics 👇
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে
ভুলেছি নিজের ঘর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি
মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর
তাই আমি যাযাবর
বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে ভেঙ্গেছে সুখের ঘর
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
🔊 আমার মতামত - আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। সাহিত্য, ইতিহাস, ভূগোল, দর্শন সব নিয়ে এক অপুর্ব শিল্পের নিদর্শন এই গান।
তিনি গানের শরৎচন্দ্র - আর্ত, বঞ্চিত, শোষিত মানুষের ভাষা গান দিয়ে জানালেন। সারাজীবন এসব গান বেচে থাকবে আমাদের মাঝে। কিংবদন্তির গলার সুরে গোটা বিশ্বব্রহ্মাণ্ড বলে উঠে বারংবার আমি এক যাযাবর ❤️