সাধক রামপ্রসাদ গুরু কৃষ্ণানন্দ আগমবাগীশের নির্দেশিত পথেই তন্ত্র সাধনা করেছিলেন। ফলে তাঁর রচিত গান তাঁর সাধনারই অংগ ছিলো। শুধুমাত্র কাব্য রচনার জন্যে তিনি গান লিখেন নি তারপরেও তাঁর গান আজ ভীষণ ভাবে প্রাসঙ্গিক।
বিদ্যাবতী এবং জয়দেব প্রবন্ধে রামপ্রসাদকে প্রসিদ্ধ গীতিকবি নামে চিহ্নিত করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বৈষ্ণব কবি এবং মঙ্গল কাব্যের কবিরা যা পারেননি রামপ্রসাদ তা পেরেছিলেন। সমাজে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতীবাদ তিনি তা তাঁর গানে করেছেন...
🎵 গানের নাম - মন কেন মায়ের চরণ ছাড়া
🎧 Song Credits:
🎵 গান - Mon Keno Mayer Charon Chhara
🎬 অ্যালবাম - Dhananjay Bhattacharya
🎶 গীতিকার - রামপ্রসাদ সেন
🎹 সুরকার - উমা শঙ্কর
🔊 শিল্পী - ধনঞ্জয় ভট্টাচার্য
Mon Keno Mayer Charon Chhara Song Lyrics 👇
মন কেন মায়ের চরণ ছাড়া
মন কেন মায়ের চরণ ছাড়া।
ও মন, ভাবো শক্তি, পাবে মুক্তি
বাঁধো দিয়ে ভক্তি দড়া
ভাবো শক্তি, পাবে মুক্তি
বাঁধো দিয়ে ভক্তি দড়া।
নয়ন থাকতে দেখলে না মন
এমন তোমার কপাল পোড়া
নয়ন থাকতে দেখলে না মন
এমন তোমার কপাল পোড়া।
মা ভক্তে-ছলিতে তনয়া-রূপেতে
বেঁধে গেলেন ঘরের বেড়া।
ভক্তে-ছলিতে, মা-
ভক্তে-ছলিতে তনয়া-রূপেতে
বেঁধে গেলেন ঘরের বেড়া।
মন কেন মায়ের চরণ ছাড়া
মায়ে যত ভালোবাসে
বোঝা যাবে মৃত্যু শেষে
মায়ে যত ভালোবাসে
বোঝা যাবে মৃত্যু শেষে।
ম’লে দণ্ড দুচার কান্নাকাটি,
শেষে দেবে গোবর-ছড়া।
যেই ধ্যানে একমনে
সেই পাবে কালিকা তারা
যেই ধ্যানে একমনে
সেই পাবে কালিকা তারা।
ও মন, বের হয়ে দেখ, কন্যারূপে
রামপ্রসাদের বাঁধছে বেড়া
বের হয়ে দেখ, মন রে আমার-
বের হয়ে দেখ, মা কন্যারূপে
রামপ্রসাদের বাঁধছে বেড়া
মন কেন মায়ের চরণ ছাড়া
মন কেন মায়ের চরণ ছাড়া
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - মায়ের গানে প্রতি এক আলাদা ভালোবাসা আছে। তোমার অভয় পদে আমি আশ্রয় নিয়েছি মা, তুমি আমাকে অভয় দিও মা, সবাইকে রক্ষা করো মা, জয় জগৎজননী, জয় গর্ভধারিণী ❤️