রামপ্রসাদের গান লোকসংগীত, ক্লাসিক্যাল মিউজিক এবং কীর্তনের সংমিশ্রণ বলা যেতে পারে। তাঁকে ঘিরে রয়েছে নানান গল্প এবং ঘটনা। রামপ্রসাদের বাবা রামরাম সেন যখন মারা যান তখন সংসারে আর্থিক অনটন।
সে সময়ে এক প্রকার বাধ্য হয়েই রামপ্রসাদ কোলকাতায় এলেন এবং মালিক দুর্গাচরন মিত্রের বাড়ীতে মাসিক ৩০ টাকা বেতনে হিসেব লেখার কাজে নিযুক্ত হলেন। কাজে তো এলেন, কিন্তু কাজে তো মন নেই। সারাদিন কি যে ভাবে কে জানে। হিসেবে ভুল হয়।
একদিন তাঁর সহ-কর্মীরা আবিস্কার করলেন রামপ্রসাদ হিসেবের বইতেই লিখেছেন গান। সংগে সংগে জানানো হলো মালিককে। মালিক মিত্র মহাশয় ডেকে পাঠালেন রামপ্রসাদকে। হিসেবের খাতায় লেখা গান পড়ে মিত্র বাবু বললেন, রামপ্রসাদকে গান শোনাতে।
সহজ সরল ভাষায় রামপ্রসাদ শোনালেন তাঁর রচিত গান। গান শুনে মুগ্ধ দুর্গাচরন মিত্র বুঝিলেন রামপ্রসাদের কাজ নয় বাহ্যিক হিসেব মিলানো। তাঁর কাজ অন্তরের হিসেব মেলানো। ছুটি দিয়ে দিলেন রামপ্রসাদকে এবং বললে রামপ্রসাদ বরং বাড়ীতে বসেই গান লিখুন আর মাসে মাসে বাড়িতেই পৌছে যাবে মাসিক বেতন
🎵 গানের নাম - দে মা আমায় তবিলদারি
🎧 Song Credits:
🎵 গান - De Ma Amay Tabildaari
🎬 অ্যালবাম - জানা যায়নি
De Ma Amay Tabildaari Song Lyric 👇
দে মা আমায় তবিলদারি
দে মা আমায় তবিলদারি
আমি নেমকহারাম নই শঙ্করী।
দে মা আমায় তবিলদারি
পদরত্ন ভান্ডার সবাই লুটে
ইহা আমি সইতে নারি
পদরত্ন ভান্ডার সবাই লুটে
ইহা আমি সইতে নারি
ভাঁড়ার জিম্মা যার কাছে মা
সে যে ভোলা ত্রিপুরারি
ভাঁড়ার জিম্মা যার কাছে মা
সে যে ভোলা ত্রিপুরারি
দে মা আমায় তবিলদারি
শিব-আশুতোষ স্বভাবদাতা
তবু জিম্মা রাখো তারই
শিব-আশুতোষ স্বভাবদাতা
তবু জিম্মা রাখো তারই
আমি বিনা মাইনের চাকর
কেবল চরণধূলার অধিকারী
বিনা মাইনের চাকর
কেবল চরণধূলার অধিকারী
দে মা আমায় তবিলদারি
প্রসাদ বলে - এমন পদের বালাই লয়ে আমি মরি (x2)
ও পদের মত পদ পাই তো মা
সে পদ লয়ে বিপদ সারি
পদের মত পদ পাই তো মা
সে পদ লয়ে বিপদ সারি
দে মা আমায় তবিলদারি
নেমকহারাম নই শঙ্করী
দে মা আমায় তবিলদারি
দে মা আমায় তবিলদারি
🔊 আমার মতামত - মায়ের গানে প্রতি এক আলাদা ভালোবাসা আছে। তোমার অভয় পদে আমি আশ্রয় নিয়েছি মা, তুমি আমাকে অভয় দিও মা, সবাইকে রক্ষা করো মা, জয় জগৎজননী, জয় গর্ভধারিণী ❤️