রামপ্রসাদ এখানে মা কালীকে সর্বশক্তিমান কল্পনা করে তাঁর কাছেই যাবতীয় আবেদন, নিবেদন, অভিমান জানিয়েছেন। তাই তো তাঁর লেখায় বৈষম্যর কথাও এসেছে- "কে বা বুকের, কে বা পীঠের বল দেখি তা মা শুনি; কেহ সারাদিন পায়না খেতে, কেহ দুধে খায় সাচা চিনি" আর এখানেই রামপ্রসাদ বাকি সকলের থেকে আলাদা। তাই নিছক ধর্মসংগীত হিসেবে লেখা হলেও সেই সময়ের সমাজ ছবি ধরা পড়েছে তাঁর গানে। তাইতো এত বছর পরেও সমান ভাবে তাঁর গান জনপ্রিয়।
এই পোষ্টে যে সিনেমার গানের লিরিক্স শেয়ার করবো সেটি ১৯৫৬ সালে রিলিজ হয়েছিলো এবং নাম ছিলো সাধক রামপ্রসাদ
🎵 গানের নাম - মা মা বলে ডাকবো না আর
🎧 Song Credits:
🎵 গান - Maa Maa Bole Dakbo Na Aar
🎬 অ্যালবাম - Sadhak Ramprasad
🎶 গীতিকার - রামপ্রসাদ সেন
🎹 সুরকার - সন্তোষ মুখার্জী
🔊 শিল্পী - ধনঞ্জয় ভট্টাচার্য
Maa Maa Bole Dakbo Na Aar Song Lyrics 👇
মা মা বলে আর ডাকবো না
মা মা বলে আর ডাকবো না
ও'মা দিয়েছো দিতেছো কতই যাতনা
মা মা বলে আর ডাকবো না
ছিলেম গৃহবাসী করিলে সন্যাসী
আর কি ক্ষমতা রাখো এলোকেশী,
ছিলেম গৃহবাসী করিলে সন্যাসী
আর কি ক্ষমতা রাখো এলোকেশী,
ঘরে ঘরে যাব, ভিক্ষা মেগে খাব
মা বলে আর কোলে যাব না
মা মা বলে আর ডাকবো না
ডাকি বারে বারে মা মা বলিয়ে
মা'কি রয়েছে চক্ষুকর্ন খেয়ে
ডাকি বারে বারে মা মা বলিয়ে
মা...
ডাকি বারে বারে মা মা বলিয়ে
মা'কি রয়েছে চক্ষুকর্ন খেয়ে
মা বিদ্যোমানে এ দুঃখ সন্তানের
মা মোলে কি আর ছেলে বাচে না
মা মা বলে আর ডাকবো না
মা মা বলে আর ডাকবো না
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - মায়ের গানে প্রতি এক আলাদা ভালোবাসা আছে। তোমার অভয় পদে আমি আশ্রয় নিয়েছি মা, তুমি আমাকে অভয় দিও মা, সবাইকে রক্ষা করো মা, জয় জগৎজননী, জয় গর্ভধারিণী ❤️