Mohuay Jomeche Aaj Mou (মহুয়ায় জমেছে আজ মৌ) Lyric

Mohuay Jomechhe Aaj Mou

লিরিক্স শেয়ার করার আগে একটা পাগলামির গল্প বলি। আশা ভোঁসলে একবার একটা ইন্টাভিউতে বলেছিলেন রাহুল দেববর্মণের অদ্ভুদ চা খাওয়ার ব্যাপারে। পঞ্চম যখন খুব মন দিয়ে কাজ করতেন তখন হয়তো তিনি কখনো আশা ভোঁসলে কে বলতেন - আমার জন্যে একটু চা নিয়ে আসবে তো। যেমন বলা তেমনি কাজ সাথে সাথে গরম চা এসে হাজির 

নরমাল মানুষেরা যেমন চা খায় তিনি তেমন খেতেন না। তিনি যেটা করতেন গরম চা সামনে রাখা মাত্রই তাতে বেশ কিছুটা জল ঢেলে দিতেন এবং তারপরে তারাতারি করে সেই চা টা পান করতেন। আশা ভোঁসলে, বলেছিলেন যে - এরকম ক্যানো করতো জানিনা! আরে বাবা বললেই তো হতো আমি গরম চায়ের বসলে গরম জল এনে দিতাম। সে যাকগে - এখন গরম জল বা গরম চায়ের পর একটু সম্পর্কের উষ্ণতায় যাবে সুর কারন আশা ভোঁসলে এবং রাহুল দেববর্মণের জুটি কনে দেখা মেঘে যে ওই মনে রং লাগাবেই...

🎵 গানের নাম - মহুয়ায় জমেছে আজ মৌ

🎧 Song Credits: 
🎵 গান - Mohuay Jomechhe Aaj Mou 
🎬 অ্যালবাম - Golden Hour Asha
🔊 শিল্পী আশা ভোঁসলে

Mohuay Jomeche Aaj Mou Song Lyrics 👇

মহুয়ায় জমেছে আজ মৌ গো 
ও মহুয়ায় জমেছে আজ মৌ গো 
ও কনে দেখা মেঘে যে ওই 
সোনা রং লেগেছে ওই 
পালকীতে চলেছে কার বউ গো 
মহুয়ায় জমেছে আজ মৌ গো 
ও মহুয়ায় জমেছে মৌ গো 

জানিনা তো একি আমার আজ হলো 
দিন আর না গুনে পলাশের আগুনে 
লাগে রং ফাগুনে 
ও জানিনা তো একি আমার আজ হলো 
দিন আর না গুনে পলাশের আগুনে 
লাগে রং ফাগুনে 
তোমাকে দেখে যে আজ \
চোখে চোখ রেখে যে আজ 
মনেরেই ময়ুর না ছৌ গো 
মহুয়ায় জমেছে আজ মৌ গো 
ও মহুয়ায় জমেছে মৌ গো 

ও ও ও 
জানিনা তো একি আমার আজ হলো  
কত সুর বাহারে
ভরে মন আহারে  
কাকে পিউ কাহারে 
ও জানিনা তো একি আমার আজ হলো 
কত সুর বাহারে
ভরে মন আহারে  
কাকে পিউ কাহারে 
কেনো খুশি জানে না কেউ  
প্রানে আজ লাগে যে ঢেউ 
হলো মন ময়ুর পঙ্খী নৌকো 
মহুয়ায় জমেছে আজ মৌ গো  
ও মহুয়ায় জমেছে আজ মৌ গো 

ও কনে দেখা মেঘে যে ওই 
সোনা রং লেগেছে ওই 
পালকীতে চলেছে কার বউ গো 
মহুয়ায় জমেছে আজ মৌ গো 
মহুয়ায় জমেছে আজ মৌ গো


🔊 আমার মতামত - গানটা শুনলে মনে হয় সত্যি কোন নব বধূ পালকিতে করে গ্রামের নদীটির ধার দিয়ে আঁকাবাঁকা চলেছে। একে বলে গান দিয়ে ছবি আঁকা। মনে হয় জীবন মাত্র শুরু আর কি লাগামহীন সূর। ময়ূরপঙ্খি নায়ের চেয়ে অভিনব এই গানের সূর ❤️  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম