১৯৮৭ সালের একটা অনুষ্ঠানের ঘটনা বলি- আশা ভোঁসলের কন্সার্ট হচ্ছে Wembley Stadium. সেখানে যখন আশা ভোঁসলে গাইছেন পিয়া তু আব তো আজা সেখানে বাইক নিয়ে ষ্টেজে ঢুকলেন রাহুল দেব বর্মণ মানে ভাবুন একবার সেই সময়ের কথা বলছি কিন্তু
তো বাইক নিয়ে ষ্টেজে উঠলেন এবং গাইলেন মনিকা ও মাই ডার্লিং। এরকমই রসিক মজাদার মানুষ ছিলেন রাহুল দেব বর্মণ । বলা হয় তিনি Bongo এই মিউজিক ইন্সট্রুমেন্ট টাকে প্রথম পরিচয় করিয়ে দেন ভারতীয় মিউজিকে এবং সাথে সাথে টুইন ট্রাক ইফেক্ট মানে একটা গলা চলছে তারই সাথে সাথে আরো একটা গলার হামিং এই ব্যাপারটা তিনি প্রথম বার পরিচয় করিয়ে দেন ভারতীয় সিনামার গানে। নাম ছিলো Baharon Ke Sapne যেখানে এই টুইন ট্রাক ইফেক্ট টা তৈরি করেছিলেন পঞ্চম দা
সেই মানুষটি যিনি নিজের শেষ বেলার চরম সাফল্যটা দেখে যেতে পারেন নি। দেখে যেতে পারেন নি 1942 a love story এর সুপারহিট গানের সাকসেস টা। যে সাফল্যর আগের পিরিয়ডটাতে রাহুল দেব বর্মণ কে কাটাতে হয়েছে চরম যন্ত্রনা ও মনকষ্টের মাঝে। সেই সময়ের কিছু গল্প হয়তো অন্য কোন পোষ্টে বলবো তবে তাঁর আগে রাহুল দেব বর্মণ এর অভিমানী সুরের একটি গান যেটি গেয়েছেন আশা ভোঁসলে
🎵 গানের নাম - কথা দিয়ে এলে না
🎧 Song Credits:
🎵 গান - Kotha Diye Ele Na
🎬 অ্যালবাম - Golden Hour Asha
Katha Diye Ele Na Song Lyric 👇
আ আ আ
কথা দিয়ে এলে না
আ আ আ আ আ আ
কথা দিয়ে এলে না
কথা দিয়ে এলে না
ওগো তুমি কোথায়
কোথায়
তুমি কোথয়
কোথায়
কথা দিয়ে এলে না
ও ঠিকানা কি পেলে না গো
ঠিকানা কি পেলে না
বলোনা বলোনা
কথা দিয়ে এলে না
সে দিন শুক্লা রাতে
আ আ আ আ আ আ আ আ আ
সে দিন শুক্লা রাতে
এমনি করে উঠেছিলো চাঁদ
তুমি ছিলে মোর সাথে
সে দিন শুক্লা রাতে
এমনি করে উঠেছিলো চাঁদ
তুমি ছিলে মোর সাথে
এতো যে তোমায় ডাকি
সাড়া তবু মেলে না
এলে না এলে না
কথা দিয়ে এলে না
কত কি মনে পড়ে
তুমি হয়ে এসে দুয়ারে বাতাস
শুধু যে আঘাত করে
কত কি মনে পড়ে
তুমি হয়ে এসে দুয়ারে বাতাস
শুধু যে আঘাত করে
আসবে না আর ফিরে
বলে কেনো গেলে না
এলে না এলে না
কথা দিয়ে এলে না
ওগো তুমি কোথায়
কোথায়
তুমি কোথয়
কোথায়
কথা দিয়ে এলে না
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - হৃদয়বিদারক অসাধারণ গান। গান ভাল লাগে কিন্তু কষ্ট কেন ভুলা যায় না? কষ্ট গুলো কেমন জানি বুকের মাঝে সারাজীবন চাপা দিয়ে থাকে। যাদের প্রিয়জন ছেড়ে চলে গেছে শুধু তাঁরাই জানে প্রিয়জন কাছে না থাকা কতটা বেদনাদায়ক। "তামু" তুমি আমার সাথে নেই, যেখানে থেকো ভালো থেকো ❤️