আসলে কিছু কিছু গান রয়েছে যার সঙ্গে আপনার ছোট বেলার নস্টালজিয়া। রাহুল দেববর্মণ সেই যাদুকর ছিলেন যিনি আপনার জীবনের প্রত্যেকটা ইমোশন - ভালো লাগা, মন্দ লাগা, প্রেম, দুঃখ, বিরহ, আনন্দ, উচ্ছ্বাস সমস্থ কিছুই তাঁর গানের সংগে এমন করে মিশিয়ে দিতেন যেন মনে হত যে, এই গানটা যেন আপনার গান। আপনার জীবনের নিরঝাস থেকে তৈরি হয়েছে
যেই গানটা আমার ছোটবেলায় অত্যন্ত প্রিয় গান ছিলো। রেডিওতে এই গানটা শুনলেই আমার মনে হত পুজোর ছুটি শুরু হয়ে গিয়েছে তখন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যা, সেরকমই একটা গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে যার নাম - দার্জিলিং যাত্রা!
🎵 গানের নাম - দার্জিলিং যাত্রা
🎧 Song Credits:
🎵 গান - Darjeeling Jatra
🎬 অ্যালবাম - Chhotoder Gaan
🎶 গীতিকার - স্বপন চক্রবর্তী
🎹 সুরকার - রাহুল দেববর্মণ
🔊 শিল্পী - রাহুল দেববর্মণ
Darjeeling Jatra Song Lyric 👇
অ - অজগর আসছে তেড়ে
আমটি আমি খাবো পেড়ে
ইঁদুর ছানা ভয়ে মরে
ঈগল পাখি পাছে ধরে
[অ - অজগর আসছে তেড়ে
আমটি আমি খাবো পেড়ে
ইঁদুর ছানা ভয়ে মরে
ঈগল পাখি পাছে ধরে
লা লা লা লা লা লা লা]
ঊট চলেছে মুখটি তুলে
দীর্ঘ ঊটি আছে ঝুলে
ঋষি মসাই বসেন পূজায়
লি-কার যেন ডিগবাজি খায়
[ঊট চলেছে মুখটি তুলে
দীর্ঘ-ঊটি আছে ঝুলে
ঋষি মসাই ডিগবাজি খায়
লি-কার যেন বসেন পূজায়]
কি উল্টো পাল্টা তোমরা গাইছো
ঠিউ করে গাও
নয়তো সবাইকে আমি আবার কোলকাতায় নিয়ে যাবো
এক্কা গাড়ি খুব ছুটেছে
ঐ দেখো ভাই চাঁদ উঠেছে
ওল খেয়েও না ধরবে গলা
ওষুধ খেতে মিছে বলা
[এক্কা গাড়ি খুব ছুটেছে
চাঁদ দেখো ভাই খুব ছুটেছে
গলা খেয়ে ধরবে ওল
ওষুধ খেলে হবে ভুল]
আবার ফাজলামি করছো
এবার যদি ফাজলামি করো
তাহলে তোমাদেরকে এই ষ্টেশনে নামিয়ে দেব
[এক্কা গাড়ি খুব ছুটেছে
ঐ দেখো ভাই চাঁদ উঠেছে
ওল খেয়েও না ধরবে গলা
ওষুধ খেতে মিছে বলা
লা লা লা লা লা লা লা]
🔊 আমার মতামত - ছোটবেলায় রেডিও তে গানটা শুনে আমি সমস্থ পড়া বাদ দিয়ে নাচ শুরু করে দিতাম। আহা! সেই দিন গুলো যদি একটি বারের জন্যে ফিরে পেতাম 😢