বাংলার এক গীতিকবি রজনীকান্ত সেন। এই কান্ত কবির গান মুলত তিন পর্যায়ের - স্বদেশী গান, হাসির গান এবং ভক্তিগীতি। জীবনীকার নলিনী রঞ্জন পন্ডিতের লেখায় আছে রজনীকান্তের কাব্যে সাম্প্রদায়িকতা, গোঁড়ামি নাই। দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা নাই।
তাঁর কাব্যে আছে প্রেম, ভক্তি, করুণা, ভালোবাসা। আছে বিশ্বস্রষ্টা আছে উপনিষদের ঈশ্বর আছে গীতা আর ভগবান। তাঁর গানে যেন মেঠো সুরের বাশি বাজে। তাঁর রচিত ভক্তিগীতিতে একটা বিষয় দারুণ ভাবে লক্ষ করা যায়- ভক্তি এবং বিশ্বাসের পরিপুর্নতা নিয়ে ঈশ্বরের কাছে সম্পুর্ন আত্মসমর্পণের ছবি তিনি একেছিলেন তা শুধুমাত্র বৈষ্ণব পদাবলীর প্রার্থনা পর্যায়ের পদে এবং রামপ্রসাদী গানেই পাওয়া যায়।
এর আগে বাংলা গানে প্রসাদী গানের সুরের প্রভাব পাওয়া যায়। কিন্তু রজনীকান্তের গানে কথা এবং সুর এই দুয়েতেই রামপ্রসাদী গানের প্রভাব খুব স্পষ্ট। এখন যে গানের লিরিক্স আমি শেয়ার করবো সেই গানটি আপনি শুনলেই বুঝতে পারবেন আমি কেনো এই কথাগুলি বললাম
🎵 গানের নাম - মা আমায় পাগল করবি কবে
🎧 Song Credits:
🎵 গান - Ma Amay Pagal Korbi Kobe
🎬 অ্যালবাম - Chayanika-Various-Shyamasangeet-4
🔊 শিল্পী - ছবি ব্যানার্জী
Ma Amay Pagal Korbi Kobe Song Lyrics 👇
আমায় পাগল ক’রবি কবে?
মা, আমায় পাগল ক’রবি কবে?
মা’ মা বলিতে অবিরত ধারে দু’নয়নে ধারা ববে (২ বার)
আমায় পাগল ক’রবি কবে?
হাসব, কাঁদব, আপন মনে, নির্জনে নীরবে- (২ বার)
আমার, পাগল মনের যত কথা মা, তোরি সঙ্গে হবে
পাগল মনের যত কথা মা, তোরি সঙ্গে হবে।
আমায় পাগল ক’রবি কবে মা?
তোর কাজে মা ক্ষুধা-তৃষ্ণা, শীতাতপ সব সবে;
আমার প্রাণ রবে তোর চরণ তলে দেহ রবে ভবে।।
মা’ মা বলতে এ অজপা ফুরায়ে যাবে যবে (২ বার)
সেদিন পাগলা ছেলে বলে জাপ্টে ধরে
আমায় কোলে তুলে লবে।
পাগলা ছেলে বলে জাপ্টে ধরে, আমায় কোলে তুলে লবে।
আমায় পাগল ক’রবি কবে মা,
আমায় পাগল ক’রবি কবে?
🔊 আমার মতামত - সেই ছোটোবেলা থেকে শুনে আসছি। এখনও একই রকম ভালো লাগে। তোমার অভয় পদে আমি আশ্রয় নিয়েছি মা, তুমি আমাকে অভয় দিও মা, সবাইকে রক্ষা করো মা, জয় জগৎজননী, জয় গর্ভধারিণী ❤️