রামপ্রসাদী গানের প্রভাব পরবর্তীতে বাংলা গানে কিভাবে এসেছে সেই গল্প করবো আজ। কবি রবীন্দ্র নাথের সমসাময়িক কবি দ্বিজেন্দ্রলাল রায়। রবীন্দ্র নাথের মত তিনি ও প্রসাদী গানের প্রভাব মুক্ত হতে পারেন নি আর তাইতো দ্বিজেন্দ্রগীতিতেও চেনা সুরের খোজ পাওয়া যায়।
বাংলা গানের বিদেশি সুরের সার্থক ব্যাবহার দ্বিজেন্দ্রগীতিতে আছে এর জন্য তিনি প্রশংসা ও পেয়েছেন আবার সমালোচিত ও হয়েছিলেন কিন্তু দেশীয় প্রচলিত সুর তিনি যখনই ব্যাবহার করেছেন তা যেন একান্তই বাংলার নিজস্ব হয়ে গেছে।
আরে প্রেম পর্যায়ের গানে যে একাধিপত্ব ছিলো দ্বিজেন্দ্রলাল রায় তাঁর মোড় ঘুরিয়েছেন প্রেম সঙ্গীতে বাংলার নিজস্ব উপাদান দিয়ে। চেনা প্রেম, স্বদেশ এবং হাস্যরসের বাহিরে যা আধ্যাত্মিক গানের রচনা করেছিলেন সেখানেও অবধারিত ভাবে এসেছে কখনো কীর্তন, কখনো লোকসুর এবং কখনো রামপ্রসাদী। আর তাই এই পোষ্টে যে গানের লিরিক্স আমি শেয়ায় করবো সেই গানটা শুনলে চেনা প্রসাদী সুর আপনি পাবেন ই
🎵 গানের নাম - আর কেন মা ডাকছো আমায়
🎧 Song Credits:
🎵 গান - Aar Keno Ma Dakchho Amay
🎬 অ্যালবাম - Srikumar Chatterjee Aar Kono Sadh Dev
🎶 গীতিকার - দ্বিজেন্দ্রলাল রায়
🎹 সুরকার - দ্বিজেন্দ্রলাল রায়
🔊 শিল্পী - শ্রীকুমার চট্টোপাধ্যায়/চ্যাটার্জী
Aar Keno Ma Dakchho Amay Song Lyric 👇
আর কেনো মা ডাকছ আমায়, এই তো এলাম কাছে (২ বার)
আমায় নাও মা কোলে, দাও মা চুমা (২ বার)
যত আদর তোমার আছে।
আর কেনো মা ডাকছ আমায়, এই তো এলাম কাছে
মাগো, সঙ্গ হলো ধুলোখেলা, হয়ে এলো সন্ধ্যাবেলা (২ বার)
তাই ছুটে এলাম ভয় পেয়ে মা, হারাই তোমায় পাছে।
আমায় নাও মা কোলে, দাও মা চুমা (২ বার)
যত আদর তোমার আছে
আর কেনো মা ডাকছ আমায়, এই তো এলাম কাছে
আঁধার ছেয়ে আসে ধীরে, বাহু দিয়ে নাও মা ঘিরে (২ বার)
আমি ঘুমিয়ে পড়ি এখন ওগো, মা তোমার ওই বুকের মাঝে।
এবার যদি পেয়েছিস মা আর তো তোমায় ছাড়বো না।
এবার যদি পেয়েছিস মা আর তো তোমায় ছাড়বো না।
মা... মাগো
এবার যদি পেয়েছিস মা আর তো তোমায় ছাড়বো না।
ঘরের ছেলে পরের কাছে মা ছেড়ে কি প্রাণে বাঁচে?
ঘরের ছেলে পরের কাছে মা ছেড়ে কি প্রাণে বাঁচে?
নাও মা কোলে, দাও মা চুমা
যত আদর তোমার আছে
আর কেনো মা ডাকছ আমায়, এই তো এলাম কাছে
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - সেই ছোটোবেলা থেকে শুনে আসছি। এখনও একই রকম ভালো লাগে। তোমার অভয় পদে আমি আশ্রয় নিয়েছি মা, তুমি আমাকে অভয় দিও মা, সবাইকে রক্ষা করো মা, জয় জগৎজননী, জয় গর্ভধারিণী ❤️