আমাদের সাহিত্য, সিনেমা, গানে পিতা-পুত্রের ডুয়েট গান প্রচুর রয়েছে। অনেক ক্ষেত্রে পিতার কারনে যতটা আলো পাওয়ার উচিত ছিলো ততটা আসলে পেয়ে উঠতে পারে না পুত্র। আবার অনেক সময় পুত্রের নামে পরিচিত হতে পেরে গর্বিত হোন বিখ্যাত পিতা।
রবীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ, সত্যজিৎ,অমিতাভ কিংবা অভিশেষ সেরকমই কিছু জুটি। তবে ক্ষেত্র আলাদা হলে ত এরকম উদাহরণ আরো বেশি আছে চারপাশে তাইনা? শচীন দেববর্মণ এবং রাহুল দেববর্মণ এরকম ই একটা জুটি। এরা কম্পোজার হিসেবে ছাড়াও গায়ক হিসবেও অন্যন্য নজর তৈরি করেছেন।
ভারতীয় সংস্কৃতির আকাশে সংঙ্গীতের দুই উজ্জ্বল নক্ষত্র। যেন আর তাই আজকের এই পোষ্টে আমি শেয়ার করবো শচীন দেববর্মণের নিজের গলায় গাওয়া একটা গান যেটা সুর করেছেন তাঁর স্ত্রী মীরা দেববর্মণ
🎵 গানের নাম - বর্ণে গন্ধে ছন্দে গীতিতে
🎧 Song Credits:
🎵 গান - Barne Gandhe Chhande Gitite
🎬 অ্যালবাম - জানা যায়নি
🎶 গীতিকার - মীরা দেববর্মণ
🎹 সুরকার - শচীন দেববর্মণ
🔊 শিল্পী - শচীন দেববর্মণ
Barne Gandhe Chhande Gitite Lyrics 👇
বর্নে গন্ধে ছন্দে গীতিতে,
হৃদয়ে দিয়েছো দোলা।
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে,
একি তব হরি খেলা।
তুমি যে ফাগুন, রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা।
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা।
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি...
প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ
সে দীপেরও শিখা তুমি।
জোনাকি পাখায় ঝিকি মিকি নেচে
এ রীতি নাচালে তুমি।
আপনও হারায়ে উদাসী প্রানের
লহগো প্রেমাঞ্জলি।
তোমারে রচিয়া ভরেছি আমার
বাউল গানের ঝুলি।
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি...
চমকি দেখিনু আমার প্রেমের
জোয়ারও তোমারই মাঝে।
হৃদয় দোলায় দোলাও আমারে
তোমারও হিয়ারিই মাঝে।
তোমারও প্রানের পুলকও প্রবাহ
নিশীথে চাহে আমাতে।
যপ মোর নাম, গাহ মোর গান
আমারই এক তারাতে।
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি...
তুমি শুধু তুমি
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - এই শ্রদ্ধেয় শিল্পীর কন্ঠে এই গান শুনে আসছি বাল্যকাল থেকে। কিন্তু কখনোই পুরানো হয় না। পরম শ্রদ্ধেয় শচীনদেব বর্মণের গাওয়া এই গানটি হৃদয়ে-মনে গেঁথে গেছে। কানও অন্য কণ্ঠস্বর শুনতে চাইছে না ❤️