তরুণ মজুমদারের হাত ধরে সিনেমার জগতে প্রবেশের পরে মহুয়া রায়চৌধুরীর গ্রুমিং এর দায়িত্ব পড়ে সন্ধ্যা রায়, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়ের উপর। মহুয়া যত্ন করে অভিনয় শিখেছিলেন এনাদের কাছ থেকে। পেয়েছিলেন অকাতর স্নেহ। নিজেও জুনিয়র আর্টিস্টদের স্নেহ করতেন
ভালবাসা ভালবাসা সিনেমার শুটিং এর সময় তখন মহুয়া রায়চৌধুরী যাত্রার কাজে ব্যাস্ত ছিলেন তার মাঝে সেটে এসে জড়িয়ে ধরেছিলেন দেবশ্রী রায় কে। সিনেমাতে ভালো অভিনয় করার জন্যে। অসম্ভব মুডি ছিলেন মহুয়া। কখনো খোলামেলা আড্ডা আবার কখনো তো কখনো ভীষন চুপচাপ
🎵 গানের নাম - গুনগুন সুরে মৌমাছি গানে
🎧 Song Credits:
🎵 গান - Gun Gun Sure Moumachhi Gaane
🎬 অ্যালবাম - Ashirbad
🎶 গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
🎹 সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়
🔊 শিল্পী - অরুন্ধতী হোম চৌধুরী - শিবাজি চ্যাটার্জী
Gun Gun Sure Moumachhi Gaane Lyric 👇
গুনগুন সুরে মৌমাছি গানে ছন্দ দোলায়!
বলতো কেনো?
আমাকেই ভালোবাসবে বলে সে এক আবেশে
মনটাকে কুল গন্ধে ভোলায়। বলতো কেনো?
আমার কাছে আসবে বলে -
গুনগুন সুরে মৌমাছি গানে ছন্দ দোলায়।
কার হাসি নিয়ে, সোনালি রোদ; মমতা মাখা!
তোমার!
কাকে ভেবে মন রঙে রঙে হয়; ময়ূর পাখা!
তোমার!
নীল-নীল ওই আকাশটা চোখে স্বপ্ন বোলায়
বলতো কেনো?
পাখি হয়ে তুমি ফাসবে বলে-
গুনগুন সুরে মৌমাছি গানে ছন্দ দোলায়।
ছড়া দিনগুলি, বাতাস'টা আঁধার; গল্প শোনাই
তোমার!
কার কথা ভেবে খুশি উকি মারে; চোখে কোনায়?
তোমার!
প্রাণের বাঁশিতে ঢেউ ঢেউ হাওয়া সুর যে তোলায়
বলতো কেনো?
প্রাণ খুলে তুমি হাসবে বলে -
গুনগুন সুরে মৌমাছি গানে ছন্দ দোলায়।
আমাকেই ভালোবাসবে বলে সে এক আবেশে
মনটাকে কুল গন্ধে ভোলায়।
🔊 আমার মতামত - তাপস পাল ও মহুয়া রায়চৌধুরী অনবদ্য জুটি. দুজনেই বড়ো অভিনেতা ও অভিনেত্রী। তাপস পাল ও মহুয়া দুজনেই আর বেঁচে নেই। কিন্তু এই গানটা চির অমর চির নতুন। তাপস পাল ও মহুয়া রায়চৌধুরী আজীবন বাঙালী দর্শকদের হৃদয়ে চির অমর হয়ে থাকবেন ❤️