মহানায়ক উত্তম কুমারের শাপ মোচন সিনেমার আদলে তৈরি হয়েছে রাজ পুরুষ সিনেমা তৈরি হলেও অনেক অংশ ই কাটাকুটির জন্য বাদ পড়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন মহুয়া রায়চৌধুরী। এই পোষ্টের সেই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো -
🎵 গানের নাম - তোমাদের কাঁটার মুকুট
🎧 Song Credits:
🎵 গান - Tomader Katar Mukut
🎬 অ্যালবাম - রাজ পুরুষ (1987)
🎶 গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - অনল চট্টোপাধ্যায়
🔊 শিল্পী - মান্না দে
Tomader Kantar Mukut Song Lyric 👇
তোমাদের কাঁটার মুকুট,
এই তো আমার প্রথম পাওয়া
এ পাওয়াই ধন্য হলো,
এই জীবনের সকল চাওয়া
তোমাদের কাঁটার মুকুট,
এই তো আমার প্রথম পাওয়া
যা দিলে সমাদরে,
নিয়েছি তা মাথায় করে (২ বার)
স্বার্থক হলো আমার
এতদিনে এ গান গাওয়া।
তোমাদের কাঁটার মুকুট,
এই তো আমার প্রথম পাওয়া
মানুষের ভালোবাসা, মানুষের আশির্বাদ-
এছাড়া শিল্পীর আর কি আছে পাওয়ার স্বাদ!
কি আছে পাওয়ার স্বাদ।
যেটুকু তাইতো পাবো, হাসি মুখে নিয়ে যাব
এ হৃদয় তোমাদেরই, ভালোবাসার স্বপ্নে ছাওয়া
তোমাদের কাঁটার মুকুট,
এই তো আমার প্রথম পাওয়া
এ পাওয়াই ধন্য হলো,
এই জীবনের সকল চাওয়া
তোমাদের কাঁটার মুকুট,
এই তো আমার প্রথম পাওয়া
🔊 আমার মতামত - গানের সুর ভুবন ভোলায়; অপূর্ব সুন্দর একটি গান। পুলক বাবু আর মান্না দের কম্পোজিশন কিছু বলার অপেক্ষা রাখেনা। আমার খুব পছন্দের গান গুলোর মধ্যে এই গানটি অন্যতম ❤️