শ্রীমান পৃথ্বীরাজ সিনেমা রিলিজ হয়েছিলো ১৯৭২ এ এবং সেই থেকে ১৯৮০ তে রিলিজ পাওয়া দাদার কীর্তি এই ৮ বছরে মহুয়ার কাজের জীবন এবং ব্যাক্তিগত জীবনে নানা ওঠা পড়া ঘটে গিয়েছে। কাজ তাকে যতটা সাফল্য, খ্যাতি, অর্থ, জশ দিয়েছে; সাংসারিক টানাপোড়ন তাকে ততটাই বিধ্বস্ত করেছে।
দাদার কীর্তি সিনেমার আরেক অভিনেত্রী দেবশ্রী রায় খুব কাছ থেকে কিছু বছর দেখেছিলেন মহুয়া রায়চৌধুরী কে। নানা মুহুর্তে তাদেরই নানা কথায় ধরা পড়েছে মহুয়ার জীবন কথা। শোনা যায় - অল্প বয়সে বিয়ে, সন্তান, সংসারে একমাত্র রোজগেরে হওয়ার চাপ তার উপর সাংসারিক অশান্তি সবটা নিয়ে টেনশনে থাকতে সেই সময়ের টলিউডি অভিনেত্রী মহুয়া রায়চৌধুর
তাপস পাল ও মহুয়া রায়চৌধুরী দুজনেই আর বেঁচে নেই। কিন্তু তাদের অভিনয় করা সিনেমা বেঁচে থাকবে সারাজীবন ধরে
🎵 গানের নাম - এ মন আমার হারিয়ে যায়
🎧 Song Credits:
🎵 গান - E Mon Amar Hariye Jay
🎬 অ্যালবাম - Anurager Chhowa
🎶 গীতিকার -গৌরীপ্রসন্ন মজুমদার
🎹 সুরকার - অজয় দাস
🔊 শিল্পী - আশা ভোঁসলে
E Mon Amar Hariye Jay Song Lyrics 👇
এ মন আমার হারিয়ে যায় কোন খানে
কেউ জানে জানে না শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানে না, কেউ জানে না মন জানে
কেউ জানে না, কেউ জানে না মন জানে
এ মন আমার হারিয়ে যায় কোন খানে
কেউ জানে জানে না শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানে না, কেউ জানে না মন জানে
কেউ জানে না, কেউ জানে না মন জানে
আকাশ বলে আয়রে ছুটে আয় ছুটে
ফুল বলে তুই আমার মধু নে লুটে
ও আকাশ বলে আয়রে ছুটে আয় ছুটে
ফুল বলে তুই আমার মধু নে লুটে
মিষ্টি পাখির গান, যায় যে ভরে প্রাণ
বাজে বাঁশি পাইন পাতায় ও ও ও ও ওই
কেউ জানে না কোথায় আমার মন টানে
কেউ জানে জানে না শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানে না, কেউ জানে না মন জানে
কেউ জানে না, কেউ জানে না মন জানে
মেঘ বলে ওই আমার সাথে চল ভেসে
গান শুনে যা ঝরনা তে ওই কয় হেসে
ও... মেঘ বলে ওই আমার সাথে চল ভেসে
গান শুনে যা ঝরনা তে ওই কয় হেসে
প্রাণে কিসের ঢেউ জানে না তো কেউ
বুনো ফুলে জমেছে ওই মৌ
নিষেধ বাঁধার বাঁধন কি আর মন মানে
কেউ জানে জানে না শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানে না, কেউ জানে না মন জানে
কেউ জানে না, কেউ জানে না মন জানে
এ মন আমার হারিয়ে যায় কোন খানে
কেউ জানে জানে না শুধু আমার মন জানে
আজকে শুধু হারিয়ে যাবার দিন
কেউ জানে না, কেউ জানে না মন জানে
কেউ জানে না, কেউ জানে না মন জানে
🔊 আমার মতামত - তাপস পাল ও মহুয়া রায়চৌধুরী দুজনেই আর বেঁচে নেই। কিন্তু এই গানটা চির অমর চির নতুন। তাপস পাল ও মহুয়া রায়চৌধুরী আজীবন বাঙালী দর্শকদের হৃদয়ে চির অমর হয়ে থাকবেন। ওখান থেকে ওনাদের কেউই কোনোদিনো মারতে পারবে না। এসব গান মনকে অন্য দুনিয়ায় নিয়ে যায় যেখানে কষ্ট, দুঃখ, করোনা - কিছুই নেই ❤️