একটা সময়ে বৃহত্তর সাফ্যল্যের সন্ধানে শচীন কর্তা গেলেন মুম্বাই। তিনি বাংলা ছাড়লেও বাংলা গান কিন্তু তিনি ছাড়েননি বরঞ্চ তিনি বাংলার মাটির সুরটাকে তিনি তাঁর গানে, তাঁর গায়কীতে, তাঁর মরণে, তাঁর আত্নায় স্থান দিয়েছেন
ব্যাপারটা এমন না যে এর আগে কখনো মুম্বাইয়ে বাংলাই সুরকার যাননি তা নয় - রামচন্দ্র পাল গিয়েছেন, অনিল বিশ্বাস গিয়েছেন কিন্তু শচীন কর্তা এসেই যেন ঘোষনা করলেন, তিনি যেন প্রমান করলেন, তিনি সবার কাছে এই মেসেজটি পৌছে দিয়েছেন যে - তিনি এখানে রাজত্ব করতে এসেছেন তাঁর সুরের মাধ্যমে, তাঁর গানের মাধ্যমে, তাঁর অবিস্মরণীয় সব সৃষ্টির মাধ্যমে
তবে সেই সময়ে আরো একজন বাঙালি কিন্তু গিয়েছিলেন বাংলা গানকে পশরা করে সংগে ছিলেন তাঁর ভাইবো কিন্তু ঘটনা চক্রে সেই ভদ্রলোকের, সেই বাঙালি সুরকারের খুব বেশিদিন মুম্বাইয়ে থাকা হয়নি। শারিরীক অসুস্থতার জন্যে তিনি আবার কলকাতায় ফিরে আসেন। তাঁর ভাইপো কিন্তু ফিরে আসে নি। তিনি শুরু করলেন শচীন দেববর্মণের সহকারী হিসেবে কাজ
সেই বিখ্যাত বাঙালি সুরকার ছিলেন কৃষ্ণচন্দ্র দে এবং তাঁর ভাইপোর নাম ছিলো মান্না দে। আমার মনে হয় এই ছোট্ট গল্পটা শুনে আপনারে মনের কোন একটা জায়গাতে যেন ফাগুন লেগেছে আর তাই এই পোষ্টে আমি শচীন কর্তার সেই গানটার লিরিক্স শেয়ার করবো যার নাম - বনে ফাগুন, মনে আগুন