শচীন কর্তার গানের সাথে সাথে পোষ্ট করি তাঁর জীবনের কিছু গল্প অথবা গান তৈরির গল্প। যখনি আপনি তাঁর গান শুনবেন সাথে সাথে গল্পগুলোও মনে পড়ে যাবে। শচীন কর্তার সূর করা এমন কিছু গান আছে যেগুলোর উপরে কখনো ধুলো পড়ে না। সময়ের ধুলোগুলো যে গান গুলোকে মলিন করে দেয় না যেগুলো চির রোমাটিক চির অক্ষয়। এখনো যেনো সেই সমস্থ গানকে আরো একবার প্রপোজের জন্যে ব্যাবহার করা যায়।
আপনাকে এমন একটা গল্প এই পোষ্টের মাধ্যমে - বলবো যেখানে শচীন কর্তার বুকে ব্যাথা পাবার কথা রয়েছে। একবার যেটা হলো - একজন বিখ্যাত সুরকার তিনি শচীন কর্তার কাছে এসে বললেন আচ্ছা বউদি অর্থাৎ মীরা দেববর্মণ এবার কোন গানটা রেকর্ড করছে একটু শোনান না!
শচীন কর্তা তো কিছুতেই গানটা শোনাবেন না আর সেই সুরকার ও নাছোর বান্দা। তিনি শুনবেন ই বললেন একটু শুনান না কেমন হয়েছে! সুরুকারের এমন নাছোর বান্দা অবস্থা দেখে শচীন কর্তা তাঁর দিকে একটু ভ্রু কুচকে তাকালেন এবং বললেন - ভাই তুমি আবার গানটা মেরে দেবে না তো? এখনো গানটা রেকর্ড হয়নি। আমার সূর আমার গানের আইডিয়া কেউ যদি মেরে দেয় তাহলে বুকে বড্ড ব্যাথা লাগে
আসলে ছিলো এরকম যে - শচীন কর্তা কখনো কাউকে তাঁর রেকর্ড না হওয়া গান আগে শোনাতেন না আর সত্যি তিনি শোনাবেন ই বা ক্যানো? চারপাশে তো দুষ্ট মানুষের অভাব নেই তাইনা? আচ্ছা গানটা কি ছিলো জানেন? নাম ছিলো - শোন গো দখিনো হাওয়া এই গানটা যখন আমি এখনো শুনি আমার হেবি লাগে কিন্তু
যদিও শোন গো দখিনো হাওয়া গানের লিরিক্স আমি ইতোমধ্যেই শেয়ার করে ফেলেছি সুতরাং এই পোষ্টে আমি অন্য একটা গান যেটা কর্তা নিজেই সূর করেছেন এবং নিজেই গেয়েছেন