আবার আসিবো ফিরে, বাংলার নদী, মাঠ, ঘাট ভালোবেসে! বার বার ফিরে আসা যায় বাংলার গানকে ভালোবেসেও। পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন আসাম এবং আজকের বাংলাদেশ এই পুরো অঞ্চলের জলবায়ুতে কিছু একটা ম্যাজিক তো আছেই যা কিনা অসম্ভব ঋদ্ধ করেছে, পুষ্ট করেছে বাংলার সংগীতকে
লোকসংগীত, আধুনিক ছায়াছবির গান এসবেই কিন্তু তাঁর প্রভাব দেখতে পাই। এই যে এত গান তৈরি হয়েছে গায়ক তো আছেন ই! সংগীতকার রাও রয়েছেন কিন্তু নেপথ্যে আরো যে মানুষটি থেকে যান গীতিকার তাঁদের খবর আমরা সেই সব গানের শ্রোতারা কতটুকু জানি বা জানতে চাই?
আজকের পোষ্টটি আমি উৎসর্গ করছি নেপথ্যে সেই গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় কে। যিনি না থাকলে তৈরি হতো না বহু জনপ্রিয় গান এবং গানের অসামান্য কিছু কথা
🎵 গানের নাম - সেই রাতে রাত ছিল পূর্ণিমা
🎧 Song Credits:
🎵 গান - Sei Raate Raat Chilo Purnima
🎬 অ্যালবাম - Favourites All : Bengali Songs
🎶 গীতিকার - শিবদাস বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - কিশোর কুমার
🔊 শিল্পী - কিশোর কুমার
Sei Raate Raat Chilo Purnima Song Lyric 👇
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে
সেই রাতে রাত ছিলো পূর্ণিমা
রঙ ছিলো ফাল্গুনি হাওয়াতে
সব ভালো লাগছিলো চন্দ্রিমা
খুব কাছে তোমাকে পাওয়াতে
মন খুশি উর্বশী সেই রাতে
সুর ছিলো গান ছিলো এই প্রাণে
ঐ দুটি হাত ছিলো এই হাতে
কি কথা বলছিলে মন জানে
সব ভালো লাগছিলো তুমি ছিলে তাই
মন ছিলো মনেরই ছায়াতে
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে
জুজু জু জু ...
রাত আসে রাত চলে যায় দূরে
সেই স্মৃতি ভুলতে কি আজ পারি
পুরানো দিন আছে মন জুড়ে
ভালোবাসা হয়েছে ভিখারী
ধূপকাঠি মন জ্বলে একা একা তাই
সেই তুমি নেই তুমি নেই সাথে
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে
সব ভালো লাগছিল চন্দ্রিমায়
খুব কাছে তোমাকে পাওয়াতে
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - মন ভালো থাকলে সবাই ভালো লাগে আর এটাই বাস্তবতা। কিশোর কুমার ছাড়া এই গান এত দরদ দিয়ে আর কে গাইতে পারত ❤️