Bashi Shune Aar Kaj Nai (বাঁশি শুনে আর কাজ নাই) Lyric
byঅনির্বাণ-
রাহুল দেববর্মণ যেমন সরোদ দিয়ে শুরু করেছিলেন সংগীত শিক্ষ্যা তেমনি শচীন দেববর্মণ প্রথম জীবনে বাঁশি বাজিয়ে সংগীত জীবন শুরু করেন। সাধারন বাঁশি নয় কিন্তু এ হলো টিপরাই বাঁশি। ত্রিপুরার সরু বাশ দিয়ে তৈরি। এই বাঁশির সুরে সংগীতের সূক্ষ্মতম কাজ এবং ভাঙা স্বর খুব সুন্দর ভাবে ধরা দেয় যা আর কোন বাঁশিতে সম্ভব নয়।
টিপরাই বাঁশির এই রেশ'ই শচীন কর্তার কন্ঠে হুবুহু ধ্বনিত হয়। শচীন কর্তার কন্ঠের জোয়ার এই বাঁশির হাত ধরেই অর্জিত হয়েছে। বাল্য এবং কৈশোরের প্রথম প্রেম বাঁশিকে তিনি কোন দিন ভুলেন নি। ডালিম কুমার ওরফে কুমার শচীন রাজ বংশের ছেলে হয়েও ধুল বালি কাদা মেখে বাঁশি বাজিয়ে বনে বাদাড়ে খেলে বেড়ে উঠেছেন।
বাঁশি শচীন দেববর্মণের জীবনের অংশ হয়ে উঠেছিলো তাই এমন গান তাঁর কমই আছে যেখানে বাঁশির প্রয়োগ হয়নি। এমনকি বাঁশি শব্দটি দিয়েও বহু গান তিনি নিজে গেয়েছেন সেরকমই একটি গানের লিরিক্স আমি শেয়ার করবো এই পোষ্টের মাধ্যমে -
🔊 আমার মতামত - বাঁশেতে ঘুন ধরে যদি কেন বাঁশিতে ঘুন ধরেনা" কেন ধরেনা ঘুন বাঁশিতে?? তাঁর কন্ঠে আকুতি। সাইন্স কি বলে? কেউ কি জানেন? শচীন দেবের গান শুকনো হৃদয়ে জোয়ার এনে দেয়। বার্ধক্য ভুলিয়ে দিয়ে চির যৌবনের দুয়ারে এনে দিতে পারে। যতদিন বাংলা ও বাঙালির অস্তিত্ত্ব থাকবে পৃথিবীতে, যতদিন চাঁদ সূর্য উঠবে আকাশে ততদিন বাঙালি - হৃদয়ের অন্তঃস্থলে অনুরণিত হবে এই সুর, এই কথা, এই গায়কী - চেতনে অবচেতনে
অনুভূতি আর আবেগের চূড়ান্ত নিদর্শন শচীন দেববর্মন অসাধারণ এক স্রষ্টা! চট্টগ্রামে এই গানের আলাদা একটা নস্টালজিয়া আছে। সেটা তৈরি করেছেন এক সময়ের রেনেসাঁ ব্যান্ডের শিল্পী পার্থ বড়ুয়া! এই চট্টগ্রামের মাটি বাংলাদেশের সব ব্যান্ড ও আধুনিক গানের পেছনে অনেক বড় ভূমিকা রেখেছে ❤️