গ্রামোফোনের যুগ! নতুন গান মানেই পুজোর গান। অনেকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু হত! কোন গীতিকার লিখবেন, কে সুর করবেন আর কে গাইবেন তা নিয়ে শ্রোতারাও বাজি ধরতেন নিজেদের মাঝে। যাদের রেকর্ড কেনার সামর্থ ছিলো না তারা অপেক্ষা করতেন পুজোর গান রেডিওতে শোনার জন্যে
বাংলা শিল্পীদের পাশাপাশি বোম্বের শিল্পীদের পুজোর গান নিয়েও চূড়ান্ত আগ্রহ তৈরি হত। তখন অবশ্য সামাজিক মাধ্যমগুলো ছিলো না ফলত ঘন ঘন আপডেট ও পাওয়া যেত না কিন্তু পত্র-পত্রিকা গুলো ঠিক জানিতে দিত পুজোতে কে কোথায় গাইছেন!
কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে সহ অনেকেই পুজোর গান রেকর্ড করেছেন আর সে গান আজো সমান জনপ্রিয়। আজকের এই পোষ্টে শেয়ার করবো লতা মঙ্গেশকরের গাওয়া এবং সলিল চৌধুরীর লেখা পূজ্যর গানের লিরিক্স
🎵 গানের নাম - ও বাঁশি কেন হায়
🎧 Song Credits:
🎵 গান - Banshi Keno Hai
🔊 শিল্পী - লতা মঙ্গেশকর
Banshi Keno Hai Song Lyric 👇
ও বাঁশি হায়...
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়।
কেন মনে এনে দেয়? আ আ...
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়।
কেন মনে এনে দেয়? আ আ...
বাঁশি কেন গায়
ও বাঁশি...
কখনো আনন্দ ছিল, জীবনের ছন্দে
হৃদয় মাতাল হত, ফাগুনের গন্ধে!
কখনো আনন্দ ছিল, জীবনের ছন্দে
হৃদয় মাতাল হত, ফাগুনের গন্ধে!
সে গেল কোথায়?
আমি বা কোথায়?
যদি না জানা...
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়? আ আ...
বাঁশি কেন গায়
ও বাঁশি...
তমাল কদম্ব আমার, গোপিনী সখিনী
যমুনা উজান গেছে, আর তো দেখিনি
তমাল কদম্ব আমার, গোপিনী সখিনী
যমুনা উজান গেছে, আর তো দেখিনি
সবই যদি যায়! ধূলিতে মিলায়!
তবু কেন হায়...
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়? আ আ...
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়? আ আ...
বাঁশি কেন গায়! ও বাঁশি...
🔊 আমার মতামত - আহা ! আমাদের কোন ছোটবেলার গান ! সত্যিই,"তখনো আনন্দ ছিল, জীবনের ছন্দে" - এর থেকে বড় সত্যি কথা আর হয়না। অমরত্বের স্বাদ এই সব গান নিজে পেয়েছে,আমাদের ও দিয়েছে ❤️
