Rumal Dile Jagra Hoy (রুমাল দিলে ঝগড়া হয়) Song Lyric

এই পোষ্টে গর্জন  সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - রুমাল দিলে ঝগড়া হয় চিঠি দিলে বন্ধু হয়। গানটি গেয়েছেন রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর

🎵 গানের নাম - রুমাল দিলে ঝগড়া হয়

🎧 Song Credits: 
🎵 গান - Rumal Dile Jagra Hoy
🎬 অ্যালবাম - গর্জন 
🎹 সুরকার আলম খান 

Rumal Deleh Jagrah Hoy Lyric👇

[রুমাল দিলে ঝগড়া হয় চি'ঠি দিলে বন্ধু হয়] - ২ বার
ফুল দিলে কি হয় বলো না? 
মাঝে মাঝে দেখা হয় চোখে চোখে কথা হয়
হৃদয় টা হয় দোলনা! 
না না না নানা হলো না... 
রুমাল দিলে ঝগড়া হয় চি'ঠি দিলে বন্ধু হয়

[দিনে দিনে সীমারেখা হয়ে যায় পার
ভালোবাসা বাড়ে আরও বাড়ে অধিকার] - ২ বার 
বাড়ে অধিকার শুধু দুজনার! 
হাঁসি দিলে চাঁদ উঠে অনুরাগে ফুল ফুটে
অভিমানে কি হয় বলো না? 
ঠোঁটে ঠোঁটে তালা হয় বুকে বুকে জ্বালা হয়
জীবনটা হয় খেলনা! 
না না না নানা হলো না... 
রুমাল দিলে ঝগড়া হয় চি'ঠি দিলে বন্ধু হয়

[ছোট খাটো ভুল গুলো হোক সুন্দর
প্রেম প্রীতি দিয়ে এসো বাঁধি ছোট ঘর] - ২ বার 
বাঁধি ছোট্ট ঘর চির-মনোহর! 
আশা দিলে শান্তি হয় সুখ দিলে স্বপ্ন হয়
হৃদয় দিলে কি হয় বলো না? 
কাছে কাছে থাকা হয় হাতে হাত রাখা হয়
কখনও হয় ছলনা! 
না না না না না না হলো না... 
রুমাল দিলে ঝগড়া হয় চি'ঠি দিলে বন্ধু হয়
ফুল দিলে কি হয় বলো না? 
মাঝে মাঝে দেখা হয় চোখে চোখে কথা হয়
হৃদয় টা হয় দোলনা! 
নানা-নানা নানা-নানা হলো না

🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম