সলিল চৌধুরীর কম্পোজিশনে ইউনিক পার্ট ছিলো ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিউজিককে তিনি মিলিয়ে দিতেন একদমই নিজস্ব ভঙ্গিমায়। সলিল বাবুর যেমন দখল ছিলো ইন্ডিয়ান রাগ সংগীতে তেমন ই Beethoven and Mozart এর মিউজিক্যাল পিসগুলোকে তিনি আত্তস্থ করে নিয়েছিলেন সেই সাথে বিশ্বের নানান দেশের লোকসংগীতকে ইম্প্রোভাইজ করে কম্পোজিশন করাকে প্রায় শিপ্লের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন
হিন্দি এবং বাংলা গানে তাই কখনো Russian Marching Song কখনো বা Hungary দেশের লোকগান ব্যাবহার করেছেন আর সেইসব গানে একমাত্র চয়েজ ছিলো লতা মঙ্গেশকর কারন সলিল বাবু জানতেন তাঁর কম্পোজিশনের সূক্ষ্মতম ভ্যারিয়েসন ও লতা মঙ্গেশকরের গলায় অনুরণিত হবে
বাংলার লোককথা বা রুপকথার গল্প সাত ভাই চম্পা! সেটা নিয়েও লিখলেন একটি গান আর কম্পোজিশনে মিলিয়ে দিলেন শ্রীলংকার লোকসুর কে এবং ওই একই সুর ব্যাবহার করে গান কম্পোজ করলেন হিন্দি এবং মারাঠি ভাষাতেও। ভাষা আলাদা গান তিনটির গায়িকা একজন ই তিনি হচ্ছেন লতা মঙ্গেশকর
🎵 গানের নাম - সাত ভাই চম্পা জাগোরে
🎧 Song Credits:
🎵 গান - Saat Bhai Champa Jagore Jagore
🎬 অ্যালবাম - Sath Bhai Champa
Saat Bhai Champa Jagore Jagore Lyric 👇
সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে
ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার?
ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার?
আজো রাজার দেশে, ঘোরে ছদ্মবেশে!
ডাইনী সর্বনাশী রাক্ষুশীলা আবার
সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে
আর রাজবাড়ি সৎ রাণী মায়ের ঘরে
ফিরে যাব না, যাব না, যাব না রে
আর রাজবাড়ি সৎ রাণী মায়ের ঘরে
ফিরে যাব না, যাব না, যাব না রে
ঘরে ক্ষুধার জ্বালা, পথে যৌবন জ্বালা
রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে
সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে
🔊 আমার মতামত - সলিল বাবুর বিপ্লবের গানগুলির একটি। এই থিমের ওপরে কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা আছে। অন্ধকার পিছিয়ে যায়, দেয়াল ভাঙে বাধার, সাতটি ভাই পাহারা দেয়, পারুল বোন আমার। গানটা শুনে ছোটবেলার কথা মনে পরে গেল। আমার বড় বোন রাতে গুন গুন করে এই গানটি গেয়ে আমাদের প্রায় ঘুম পারাতো। আহা! সেই দিনগুলি ❤️