সলিল চৌধুরীকে নিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে নানা মিথ ছড়িয়ে আছে। শোনা যায় একবার রেকর্ডিং স্টুডিওতে রেকর্ডিং শুরুই হবে এমন সময় Accordion যিনি বাজাবেন তিনি রীতিমত ঘামছেন কারন যে কর্ডটা তাকে বাজাতে হবে তা মোটেও সহজ নয় তাঁর উপর Accordion এর কয়েকটা Key ও কাজ করছে না। খুব টেনশন করছেন
এমন সময় কম্পোজার এগিয়ে এসে জানতে চাইলেন কি সমস্যা? তখন সেই ভদ্রলোক যিনি Accordion বাজাবেন তিনি কিছুটা ইতস্থত বোধ করে পুরো ঘটনা জানালেন। ঘটনা শুনেই ওই মিউজিক ডিরেক্টর তাকে আসস্থ করে বললেন চিন্তা করতে না
তারপরে কয়েক মিনিটের মধ্যে ওই Accordion এর জন্য একটা নতুন অংশ কম্পোজ করে দিলেন যেখানে ওই কাজ না করা Key গুলোর কোন দরকার ই নেই। এই জিনিয়াসের নাম সলিল চৌধুরী। এই পোষ্টে তাঁর লিখা এবং সুর করা ও লতা মঙ্গেশকরের কন্ঠে যে গানের লিরিক্স শেয়ার করবো তাঁর নাম - অন্তবিহীন কাটে না আর যেন
🎵 গানের নাম - অন্তবিহীন কাটে না আর যেন
🎧 Song Credits:
🎵 গান - Antabihin Kate Na Aar Jeno
🎬 অ্যালবাম - Sera Shilpi Sera Gaan Volume 4
Antabihin Kate Na Aar Jeno Lyric 👇
অন্তবিহীন...
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
পোড়া মন পাগল হলো,
কি করে যে সব কিছু ভোলো হো ?
পোড়া মন পাগল হলো হো ,
কি করে যে সব কিছু ভোলো হো?
বাঁধন সবিই এতো হেলায় খোলো,
আমায় করো রঙ-হীন
অন্তবিহীন...
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
কুয়াশা কুয়াশা ভরা আশা
বোবা হয়ে গেছে সব ভাষা হা,
কুয়াশা কুয়াশা ভরা আশা হা
বোবা হয়ে গেছে সব ভাষা হা,
জীবন মরণ মিলে মিশে গেছে,
কিছু তো নাই রঙীন
অন্তবিহীন
কাটে না আর যেন বিরহের এই দিন,
তুমি না আসিলে, ভালো না বাসিলে
তুমি না আসিলে, ভালো না বাসিলে
সুরহীন, তালহীন, কালহীন,
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
বড়ো শূন্য শূন্য দিন
🔊 আমার মতামত - অসাধারণ সুন্দর! নস্টালজিক করে দেয়। সলিল চৌধুরীর মুগ্ধতা সৃষ্টিকারী কথা ও সুরে লতা মঙ্গেশকরের অবিস্মরণীয় কণ্ঠের মিলনে সৃষ্টি হয়েছে এই গান ❤️