সলিল চৌধুরী লতা মঙ্গেশকরকে দিয়ে হিন্দি সিনেমাতে গান গায়িয়েছেন অথচ বাংলায় গান নেই। সে সময় বেশ কিছুদিন ধরে একটা গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, পুজোতে লতা মঙ্গেশকর নাকি সলিল বাবুর সুরে গান করবেন
সলিল চৌধুরী একটা গানের দারুন কম্পোজিশন করলেন কিন্তু কাছের দুই একজন গানের সুর শুনে খুব একটা আশাব্যাঞ্জন কিছু বললেন না। ভাবছেন কি করবেন এদিকে রেকর্ডি এর তারিখ ও চলে এসেছে এবং এর জন্য স্টুডিও নেয়া হয়ে গেছে এমন সময়ে খবর এলো লতা মঙ্গেশকরের শরীর ও খুব একটা ভালো নেই
সলিল বাবু ভাবছেন কি করবেন? তাহলে কি রেকর্ডিংটাই ক্যান্সেল করে দিবেন যাইহোক - লতা মঙ্গেশকর এলেন রেকর্ড রুমে এবার সলিল বাবুর মনে পড়লো লিরিক্স এর কথা। রেকর্ডিং এর ১৫ মিনিট আগে তিনি লিখলেন গানের কথা। লতা মঙ্গেশকর রিহার্সাল দিয়ে গাইলেন সেই গান আর বাকিটা ইতিহাস
লতা মঙ্গেশকর প্রথম বাংলা গান গাইলেন সলিল চৌধুরীর সুরে আর সে গান চুড়ান্ত ভাবে জনপ্রিয় হয়েছিলো। সেই গানে লতাজির বাংলা উচ্চারণ এতটাই নিখুঁত হয়েছিলো যে, বাঙালী দারুণ ভাবে সেই গান গ্রহন করলো পরবর্তীকালে বিমল রায়ের সিনেমাতে হিন্দিতেও ওই একই সুর ব্যাবহার করে লতা মঙ্গেশকরকে দিয়ে গায়িয়েছিলেন সলিল চৌধুরী
তাঁর সুরে অনেক গান লতাজি গেয়েছেন তবে এই গানের মত মেলোডি সকলে বলেন আজো নাকি তৈরি হয়নি এবং সেই গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টের মাধ্যমে যার নাম - না যেও না রজনী এখনো বাকী
