নতুন জীবন ছায়াছবির একটি অবিস্মরণীয় গান লাজবতি নুপুরের রিনিঝিনি ঝিনি হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে। এই গান গুলোকে মানুষ কখনোই ভুলতে পারবে না কারণ Melody song always queen
🎵 গান - লাজবতি নুপুরের রিনি ঝিনি
🎧 Song Credits:
🎵 গান - Lajboti Nupurer Rinijhini Jhini
🎬 অ্যালবাম - নতুন জীবন
🎶 গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - রাজেন সরকার
🔊 শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়
📌 লেবেল - Angel Bengali Songs
Lajboti Nupurer Rinijhini Jhini Song Lyric 👇
[লাজবতী নূপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো লাগে যদি তবে দাম দিয়ে কিনি] - ২ বার
ভেবো না ভেবোনা বেশি তো নেবো না
বেহিসেবী ভালোবেসে হব না ঋণী
লাজবতী নূপুরের রিনি ঝিনি ঝিনি
[জীবনটা আমি বলি উৎসব
একমুঠো জলসার কলরব] - ২ বার
ভেবো না ভেবোনা বেশি তো নেবো না
মায়াপুরী মনে মোর এসো মায়াবিনী
লাজবতী নূপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো লাগে যদি তবে দাম দিয়ে কিনি
ভেবো না ভেবোনা বেশি তো নেবো না
বেহিসেবী ভালোবেসে হব না ঋণী
লাজবতী নূপুরের রিনি ঝিনি ঝিনি
[উড়ন্ত সময়ের সঙ্গে আমার
নেই'কো চুক্তি তাই একটু থামার,
কোথাও থামার] - ২ বার
[ভাবনার ভীরুঘর ফেলে তাই
খেয়ালের রাজপথে ছুটে যাই] - ২ বার
ভেবো না ভেবো না,বেশি তো নেবো না।
সোহাগিনী হয়ে এসো লীলা বিহারিনী
লাজবতী নূপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো লাগে যদি তবে দাম দিয়ে কিনি
ভেবো না ভেবোনা বেশি তো নেবো না
বেহিসেবী ভালোবেসে হব না ঋণী
লাজবতী নূপুরের রিনি ঝিনি ঝিনি
রিনি ঝিনি ঝিনি, রিনি ঝিনি ঝিনি
রিনি ঝিনি ঝিনি, রিনি ঝিনি ঝিনি