নতুন জীবন ছায়াছবির একটি অবিস্মরণীয় গান এমন আমি ঘর বেঁধেছি হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে। এই গানগুলোকে মানুষ কখনোই ভুলতে পারবে না। পুরোনো হয়েও আজো চির নতুন ও অমর হয়ে হৃদয়ের মানসপটে বিরাজমান। স্বর্ণ যুগের গান কখনও হারিয়ে যায় না। পৃথিবী যতদিন থাকবে এই গানগুলি ততদিন বেঁচে থাকবে। কারণ Melody song always queen
🎵 গান - এমন আমি ঘর বেঁধেছি
🎧 Song Credits:
🎵 গান - Emon Ami Ghor Bedhechi
🎬 অ্যালবাম - নতুন জীবন
🎶 গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - রাজেন সরকার
🔊 শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়
📌 লেবেল - Angel Bengali Songs
Emon Ami Ghor Bedhechi Song Lyric 👇
এমন আমি ঘর বেধেছি আ'হারে যার ঠিকানা নাই
স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই
[এমন আমি ঘর বেধেছি আ'হারে যার ঠিকানা নাই
স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই] - ২ বার
এমন আমি ঘর বেঁধেছি...
[জানলা দিয়ে সোনা রোদের আলো,
যায় যে ধুয়ে মলিনতার কালো] - ২ বার
দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই,
প্রতিদিন দেখতে আমি পাই!
এমন আমি ঘর বেধেছি আ'হারে যার ঠিকানা নাই
স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই
এমন আমি ঘর বেঁধেছি...
[অঙ্গনে তার আল্পনা দেয় আমারই সব কল্পনা
ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা] - ২ বার
[জীবন বলে এ ঘর তুমি ভোলো,
হৃদয় বলে এ ঘর গড়ে তোলো] - ২ বার
ভালোবাসার বাসা এবার নতুন জীবন চায়...
আমি যে নতুন জীবন চাই!
এমন আমি ঘর বেধেছি আ'হারে যার ঠিকানা নাই
স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই
এমন আমি ঘর বেঁধেছি...