নতুন জীবন ছায়াছবির একটি অবিস্মরণীয় গান আমি তোমারে ভালোবেসেছি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে। পুরোনো হয়েও আজো চির নতুন ও অমর হয়ে হৃদয়ের মানসপটে বিরাজমান
কি রোমান্টিক! সৌন্দর্য্য আছে, প্রেম আছে, শুধু অকারণ যৌনতা প্রদর্শনের চেষ্টা নেই। এর চেয়ে ভালো আর কি চাই? সন্ধ্যা রায়ের জন্য সন্ধ্যা মুখোপাধ্যায় গানটি গেয়েছিলেন নতুন জীবন চলচ্চিত্রে। যারা সন্ধ্যা রায়ের রূপে মুগ্ধ হয়েছেন ৬০/৭০ দশকে তারা একবার এই সিনেমাটি দেখতে পারেন। বিশেষ করে এই গানের পিকচারাইজেশন
🎵 গান - আমি তোমারে ভালোবেসেছি
🎧 Song Credits:
🎵 গান - Ami Tomare Bhalobesechi
🎬 অ্যালবাম - নতুন জীবন
🎶 গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - রাজেন সরকার
🔊 শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়
📌 লেবেল - Angel Bengali Songs
Ami Tomare Bhalobesechi Song Lyric 👇
তোমারে ভালোবেসেছি,
আমি তোমারে ভালোবেসেছি
চিরসাথী হয়ে এসেছি!
তোমারে ভালোবেসেছি,
আমি তোমারে ভালোবেসেছি
এ লগন পূর্ণ যে তোমাতে,
শুভরাত জানে না গো পোহাতে
তোমারি ব্যথায় কেঁদেছি যে হায়
তোমারি হাঁসিতে হেঁসেছি!
তোমারে ভালোবেসেছি...
আমি তোমারে ভালোবেসেছি
চিরসাথী হয়ে এসেছি!
তোমারে ভালোবেসেছি...
তোমার কানে কানে
দু'টি কথা তাই শুধু বলবো
ভালোবাসি, ভালোবাসি!
প্রণয়ের নীলাকাশে
দু'টি তাঁরা হয়ে মোরা জ্বলবো
ভালোবাসি, ভালোবাসি!
পৃথিবীকে তাই বলি বারে বার
মোর চেয়ে সুখী কে গো আছে আর
বহু জনমের মিলনও সাগরে
আমরা দু'জনে ভেসেছি,
তোমারে ভালোবেসেছি!
আমি তোমারে ভালোবেসিছি
চিরসাথী হয়ে এসেছি...
তোমারে ভালোবেসেছি!!