নতুন জীবন ছায়াছবির একটি অবিস্মরণীয় গান আমি গান শোনাবো একটি আশা নিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে। এই গানগুলোকে মানুষ কখনোই ভুলতে পারবে না কারণ Melody song always queen
🎵 গান - আমি গান শোনাবো একটি আশা নিয়ে
🎧 Song Credits:
🎵 গান - Ami Gan Sonabo Ekti Asha Niye
🎬 অ্যালবাম - নতুন জীবন
🎶 গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - রাজেন সরকার
🔊 শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়
📌 লেবেল - Angel Bengali Songs
Ami Gan Sonabo Ekti Asha Niye Song Lyric 👇
আমি গান শোনাবো একটি আশা নিয়ে
এ গান যেন তোমার ভালো লাগে
আমি রঙ ছড়াবো একটি তুলি দিয়ে
সে রঙ শুধু তোমার অনুরাগে
আমি গান শোনাবো একটি আশা নিয়ে
অনেক চাওয়ায় জানি না কী চাইলাম
প্রাণের খেয়া কোন অকুলে বাইলাম
শুধু জানলাম স্রোতে ভাসলাম, ভালোবাসলাম
আমি পথ হারাবো একটি প্রদীপ নিয়ে
যে দীপ জুড়ে তোমার আলো জাগে
আমি গান শোনাবো একটি আশা নিয়ে
আমার এই তো অহংকার
হার মান হার তোমায় দিয়ে পরবো জয়ের হার
আমার এই তো অহংকার
অনেক বোঝায় এই তো শুধু বুঝবো
চির জনম তোমায় আমি খুঁজবো
আমি জানলাম হার মানলাম, ভালোবাসলাম
আমি ডাক পাঠাবো একটি হৃদয় নিয়ে
যে মন দিয়ে কেউ ডাকেনি আগে
আমি গান শোনাবো একটি আশা নিয়ে