Ai Duniya Dui Char Diner (এই দুনিয়া দুই চার দিনের) Song Lyrics

প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যে জীবনে অন্তত একবার হলেও হাজার বছর ধরে সবার পড়া উচিত পাশাপাশি হাজার বছর ধরে সিনেমাটা দেখা উচিৎ। এই পোষ্টে এই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - এই দুনিয়া দুই চার দিনের মেহমান খানা

🎧 Song Credits: 
🎵 গান - এই দুনিয়া দুই চার দিনের মেহমান খানা
🎬 অ্যালবাম - হাজার বছর ধরে
🎶 গীতিকার জহির রায়হান
🎹 সুরকার - ?? 
🔊 শিল্পী এন্ড্রু কিশোর
📌 লেবেল - Rumana Morshed Kanak Chapa

Ai Duniya Dui Char Diner Song Lyrics 👇

এই দুনিয়া দুই চার দিনের, মেহমান খানা ও ভাইরে
এই দুনিয়া দুই চার দিনের, মেহমান খানা ও ভাইরে
দম ফুরাইলে মেহমান খানায়
দম ফুরাইলে মেহমান খানায় 
থাকার হুকুম নাই রে, থাকার হুকুম নাই রে! 
এই দুনিয়া দুই চার দিনের, মেহমান খানা ও ভাইরে

মৃত্যু সংবাদ শুনে মানুষ দেখতে আসবে তোকে
মানুষটা তুই ভালই ছিলি বলবে কাছের লোকে
এক দিনেরই রাজার সম্মান সবাই তোকে দেবে
পালকিতে শোয়াইয়া যত্নে কাঁধে তুলে নেবে
নতুন একটা কাপড় পাবি! 
নতুন একটা কাপড় পাবি!
পাবি না এক পাই রে, পাবি না এক পাই রে! 
এই দুনিয়া দুই চার দিনের, মেহমান খানা ও ভাইরে

ধনসম্পত্তি থাকলে রে তোর কবর হবে পাকা
নইলে সবুজ ঘাসের তলে, পড়বি রে তুই ঢাকা
ঘরের দেয়ালে তে ঝুলবে স্মৃতির ছবিগুলো
প্রথম প্রথম ফুলের মালা কিছুদিন পর ধুলো
এটাই হলো নিয়ম নীতি, এটাই হলো নিয়ম নীতি
কেহ তো নয় দায়ে রে, কেহ তো নয় দায় রে! 
এই দুনিয়া দুই চার দিনের, মেহমান খানা ও ভাইরে
এই দুনিয়া দুই চার দিনের, মেহমান খানা ও ভাইরে
দম ফুরাইলে মেহমান খানায়
দম ফুরাইলে মেহমান খানায়
থাকার হুকুম নাই রে, থাকার হুকুম নাই রে! 
এই দুনিয়া দুই চার দিনের, মেহমান খানা ও ভাইরে

🔊 আমার মতামত - নায়ক সালমান শাহ মারা যাবার পর তার জনপ্রিয়তা যেমন এখনো সবার মাঝে আছে। তেমনি কন্ঠ শিল্পী এন্ড্রু কিশোরের জনপ্রিয়তা আমাদের সবার মাঝে আজীবন থাকবে, তার রেখে যাওয়া গান থাকবে প্রতিটি মানুষের অন্তরে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম