এই পোষ্টে ঝিনুক মালা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - চোখের জলে আমি ভেসে চলেছি। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর
🎧 Song Credits:
🎵 গান - চোখের জলে আমি ভেসে চলেছি
🎬 অ্যালবাম - ঝিনুক মালা
🎶 গীতিকার - মোহাম্মদ আলমগীর কবির
🎹 সুরকার - আনোয়ার জাহান নান্টু
🔊 শিল্পী - এন্ড্রু কিশোর
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Chokher Jole Ami Song Lyrics 👇
[চোখের জলে আমি ভেসে চলেছি
পথের দেখায় আমি পথে নেমেছি
হায় রে মনের আশা আজও মেটেনি
হায়রে সুখের কলি আজও ফোটে নি] - ২ বার
আঁধার হলে আলো জ্বলে,
আলো আঁধার কে দূরে বলে
কত মানুষ এই দুনিয়াতে
তবু আমার,
তবু আমার নেই কেহ সাথে!
হায় রে বিঁধির কৃপা আজও জুটে নি
হায়রে সুখের কলি আজও ফোটে নি
আকাশ যত দূরে থাকে,
তবু মাটি কাছে ডাকে
মেশে তারা দূর সীমানাতে
পাই নি আমি,
পাই নি আমি খুঁজি যারে!
হায়রে তবু আমি আশা ছাড়ি নি
হায়রে সুখের কলি আজও ফোটে নি
চোখের জলে আমি ভেসে চলেছি
পথের দেখায় আমি পথে নেমেছি
হায় রে মনের আশা আজও মেটেনি
হায়রে সুখের কলি আজও ফোটে নি
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️