হাজার বছর ধরে এমন একটি উপন্যাস যা হাজার বছরেও পুরনো হবে না। প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যে জীবনে অন্তত একবার হলেও এটি সবার পড়া উচিত পাশাপাশি হাজার বছর ধরে সিনেমাটা দেখা উচিৎ।একমাত্র আহমেদ ইমতিয়াজ বুলবুল ই পারেন যে কোন গানকে প্রানবন্ত করে তুলতে। তুমি সুতোয় বেধেছো শাপলার ফুল গানটিই তার প্রমাণ
🎧 Song Credits:
🎵 গান - তুমি সুতোয় বেধেছো শাপলার ফুল
🎬 অ্যালবাম - হাজার বছর ধরে
🎶 গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার
🎹 সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🔊 শিল্পী - সুবীর নন্দী / অনুপমা মুক্তি
📌 লেবেল - G Series Movie Songs
Tumi Sutoy Bedhecho Song Lyrics 👇
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল,
নাকি তোমার মন?
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল,
নাকি তোমার মন?
আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি
ভালোবেসে সারাক্ষন, ভালোবেসে সারাক্ষন!
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল,
নাকি তোমার মন?
তুমি কেন এত ভয় ভয় করো
আসো না আমার আছে
তুমি তো জানোনা কত কথা
এই অন্তরে জমা আছে, অন্তরে জমা আছে!
সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি,
আসি না তোমার কাছে!
নিন্দুকেরই কলঙ্ক হার,
পাও যদি তুমি পাছে, পাও যদি তুমি পাছে!
আমি তোমার জন্য,
সয়ে যাব শত নিন্দারই দংশন, নিন্দারই দংশন।
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল,
নাকি তোমার মন?
তুমি আর আমি কাহিনী হবো, বাংলার ঘরে ঘরে
মিলনে বিরহে পাশাপাশি রব,
হাজার বছর ধরে, হাজার বছর ধরে!
দুটি হৃদয়ে বয়ে যাবে নদী
কত না উজান ভাঁটি!
আকাশে বাতাসে ধ্বনিত হবে
এই প্রেম চির খাটি, এই প্রেম চির খাটি!
আমি তোমাকে হারালে,
আবিরাম হবে দু'চোখে বরষা, দু'চোখে বরষা!
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল,
নাকি তোমার মন?
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল,
নাকি তোমার মন?
আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি
ভালোবেসে সারাক্ষন, ভালোবেসে সারাক্ষন!
তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল,
নাকি তোমার মন?
🔊 আমার মতামত - আজ বিশ্ব সাথে সাথে বাংলাদেশও সজেছে আধুনিকতার নামে এক যান্ত্রিকতা, আজ এই গানের মধ্য আবহমান বাংলার রুপ দেখে মানে ইচ্ছা করেছে যদি পারতাম এই আধুনিকতার থেকে পুরনো দিনে ফিরে যেতে। যাক সে তো আর সম্ভব না তবে হৃদয় নিংড়ানো আবেগ এবং ভালোবাসার মিশেলে জহির রায়হান স্যারের অনবদ্য সৃষ্টি হাজার বছর ধরে উপন্যাস। এই সৃষ্টি হাজার বছর ধরেই বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে ❤️