কিছু গান প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। কারন এই গান গুলোই এক একটা জীবন। এতটুকু আশা -সিনেমাটা দেখে চোখের জল ধরে রাখতে পারি নি। নারায়ণ ঘোষ মিতা সাহেব পরিচালিত অন্যান্য সিনেমার মত এটাও অসাধারণ একটা সিনেমা। এই পোষ্টে সেই সিনেমার একটা কালজয়ী গানের লিরিক্স শেয়ার করবো যেটা লিখেছেন মাজহারুল আনোয়ার সাহেব ও সুর করেছেন সত্য সাহা। বাস্তবতা কি সেটা এই গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এটা আসলে একটা গান না একটা সম্পূর্ণ জীবনের গল্প। গানের নাম - তুমি কি দেখেছো কভু
🎧 Song Credits:
শিল্পী - আব্দুল জব্বার
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tumi Ki Dekhecho Kovu Song Lyrics 👇
[তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়] - ২ বার
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।
দুঃখের দহনে, করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়
[প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে] - ২ বার
কেউ তো জানে না প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়?
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়!
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।
দুঃখের দহনে, করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়
তুমি কি দেখেছ কভু
🔊 আমার মতামত - এই গানের কথাগুলো শরীরের প্রতি পশমকে নাড়িয়ে দেই! এইসব গান কখনো পুরোনো হওয়ার নয়!প্রতিটা লাইল, প্রতিটা শব্দ যেন একেকটা জীবনের বাক্য। নিরব বাস্তবতা, ভিতরের মানুষটার আর্তচিৎকার আর বাস্তবতার এক জবানবন্দি ❤️