৮০ র দশকের সবচেয়ে সুদরর্শন ও ম্যানলি ওয়াসিম ছিল কোটি বালিকার হার্টবিট। বাংলাদেশের প্রথম বডিবিল্ডার নায়ক ও মিঃ ইস্টপাকিস্থান ঢাকাই চলচিত্রের হীটমেশিন খ্যাত সুপারস্টার ওয়াসিমের একটা সুপারহিট গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের অনেক জনপ্রিয় অসাধারণ চমৎকার একটা গান - চুমকি চলছে একা পথে একা পথে
🎧 Song Credits:
শিল্পী - খুরশিদ আলম
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Chumki Choleche Eka Pothe Song Lyrics 👇
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
ও ও ও সুন্দরী চলেছে একা পথে...
[মুখেতে গালি, মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো, লাগে ভালো] - ২ বার
আমাকে সাথে নিয়ে চলো না
মিষ্টি করে তুমি বলো না
তোমাকে যে আমি ভালোবাসি
(হৈ হৈ হৈ )
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
ও ও ও সুন্দরী চলেছে একা পথে...
[ও টাঙ্গেওয়ালি, হাত করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো, সেই ভালো] - ২ বার
একা একা এই পথে চলো না
আর কারও নজরে পড়ো না
তাহলে যে মরে যাবো আমি
(হৈ হৈ হৈ )
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
ও ও ও সুন্দরী চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে?
হার মেনেছে দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
ও ও ও সুন্দরী চলেছে একা পথে
🔊 আমার মতামত - গানের কথায় কি শালীনতা আর পোশাকের কি মাধুর্যতা আহা! এই গান এক সময় বাংলার সব যুবকরা মনের মাধুরি মিশিয়ে গাইতো ❤️