প্রেমের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এই দুইটি গুন যে গানটিতে স্থান পেয়েছে সেই গানের লিরিক্স শেয়ার করবো আজ এই পোষ্টে। বাংলার কিংবদন্তী অভিনেতা নায়ক রাজ রাজ্জাক স্যার! এবং আম্মাজান খ্যাত অভিনেত্রী শবনম ম্যাম এর অসাধারণ জুটির কালজয়ী গান - আয়নাতে ঐ মুখ দেখবে যখন
🎧 Song Credits:
শিল্পী - মাহমুদুন্নবী
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Aynate Oi Mukh Dekbe Jokhn Song Lyrics 👇
-হ্যালো, কাকে চাই?
-তোমাকে
-আপনি! আপনি কে?
-সেই আমি...
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে
-কি বলছেন আপনি?
-বুঝতে পারছ না
(হুম, হুম , হুম, হু...)
মন টি তোমার কেন দুরু-দুরু কাঁপছে?
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে!
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে
-কিছু বলছ না যে?
-কি বলব?
(হুম, হুম , হুম, হু...)
জানি না এখন তুমি কার কথা ভাবছ
আনমনে কার ছবি চুপি-চুপি আঁকছ
তুমি কি তারে ভালবাসবে?
-না...
ধরা যদি দেয় সে এক পলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু হাতে নয়ন কি গো রাখবে ঢেকে
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে
🔊 আমার মতামত - দু'তিনটা বাদ্যযন্ত্র আর অসাধারণ কণ্ঠ, কি সব গানের সৃষ্টি করেছে, তা বলার অপেক্ষা রাখেনা! আর অসাধারণ অভিনয় দক্ষতা মনে গেথে যায় সব কিছু। সুরকার আর গীতিকারের কথা কি বলবো! কতটা উচুমানের হলে এসব কথা ও সুর আসে ❤️