১৯৯৭ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা হৃদয়ের আয়না। এই সিনেমাতে হৃদয়গ্রাহী এক গল্প ফুটে উঠে। সেই সময়ে এই সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছিলো বিশেষ করে - তুমি চাঁদের জোছনা নও
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর / সাবিনা ইয়াসমিন
Tumi Chader Jochona Nou Song Lyrics 👇
তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
নও কোন পাহাড়ি ঝর্না
আয়না, তুমি হৃদয়ের আয়না
তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারি গয়না
আয়না, আমি হৃদয়ের আয়না
কবির লেখা যতো কবিতা
শিল্পীর আঁকা যতো ছবি
তোমার, তুমির কাছে
হার মেনে যায় যেন সবই
সাঁঝের বেলায় রাঙা গোধূলি
বর্ষা কালের ভরা নদী
তোমার রুপের কাছে
হার মেনে যায় যেন সবই
তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারি গয়না
আয়না, আমি হৃদয়ের আয়না
বাবুই পাখির সাজানো বাসা
ময়না পাখির কথা গুলো
তোমার, গুনের কাছে
সব কিছু হার মেনে গেলো
ভালোবাসার রুপালী তারা
সুর্যের মাঝে যতো আলো
তোমার, প্রেমের কাছে
সব কিছু হার মেনে গেলো
তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
তুমি চাঁদের জোছনা নও
তুমি ফুলের উপমা নও
নও কোন পাহাড়ি ঝর্না
আয়না, তুমি হৃদয়ের আয়না
তুমি সাগর নীলিমা নও
তুমি মেঘের বরষা নও
তুমি সাগর নীলিমা নও
মেঘের বরষা নও
তুমি শুধু আমারি গয়না
আয়না, আমি হৃদয়ের আয়না
তুমি হৃদয়ের আয়না
আমি হৃদয়ের আয়না
🔊 আমার মতামত - সেই ছোট্ট বেলায় গানটি বেশি বেশি শুনতাম। হাটে, মাঠে, ঘাটে, বিয়ে বাড়ি, বন্দরে, বাজারে, গ্রামে, শহরে এক কথায় বাংলাদেশের প্রতিটি অলিতে-গলিতে এই গান বাজতো ❤️