১৯৯৭ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা প্রাণের চেয়ে প্রিয়। এই সিনেমাতে হৃদয়গ্রাহী এক গল্প ফুটে উঠে। সেই সময়ে এই সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছিলো বিশেষ করে, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় এবং পড়ে না চোখের পলক এই গান দুটো। এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো তার নাম - পড়ে না চোখের পলক
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Je Prem Shorgo Theke Song Lyrics 👇
[পড়েনা চোখের পলক
কি তোমার রূপেব় ঝলক] - ২ বার
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো!
[আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে না কো!] - ২ বার
ও... পড়েনা চোখের পলক
কি তোমার ব়ূপেব় ঝলক
আ... আ... আ...
কাজল কালো ঐ দু'টি চোখ
ও চোখে যাদু আছে
চোখের আড়াল হতে গেলেই
পড়ে যাই চোখের কাছে
গোলাপ রাঙা ঠোঁটে তোমার
মায়াবী মধুর হাসি
একটু হেসেই পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি
সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে না কো!
ও... আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে না কো!
ও... পড়েনা চোখের পলক (আহ)
কি তোমার ব়ূপেব় ঝলক
হুম... আ... আ... আ...
রেশম নরম তোমার চুলে
একটু শীতল বাতাস
পাগল এ মন পাবার আশায়
করছে যেন হুতাশ
পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার
অঙ্গে সোনার জ্যোতি
একেই বলে অপরূপা, অপূর্ব রূপবতী
তোমায় নিয়ে অনেক বিপদ
এ বুকের মাঝে থাকো
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে না কো!
ও... আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে না কো!
পড়েনা চোখের পলক
কি তোমার ব়ূপেব় ঝলক
এই পড়েনা চোখের পলক
কি তোমার ব়ূপেব় ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো!
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে না কো!
ও... আমি জ্ঞান হারাবো, মরেই যাবো
বাঁচাতে পারবে না কো!
পড়েনা চোখের পলক (আহ)
কি তোমার রূপেব় ঝলক
🔊 আমার মতামত - নব্বই দশকের পরে বাংলা সিনেমার সবচেয়ে হিট গান। হাটে, মাঠে, ঘাটে, বিয়ে বাড়ি, বন্দরে, বাজারে, গ্রামে, শহরে এক কথায় বাংলাদেশের প্রতিটি অলিতে-গলিতে এই গান বাজতো। এমন দারাজ গলায় সবাই গাইতে পারে না। হৃদয় উজার করে গানটি গাওয়ার জন্য এন্ড্রু কিশোর কে অভিনন্দন ❤️