Premer Somadhi Venge (প্রেমের সমাধি ভেঙে) Song Lyrics

১৯৯৬ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা প্রেমের সমাধি। এই সিনেমাতে হৃদয়গ্রাহী এক গল্প ফুটে উঠে। সেই সময়ে এই সিনেমার গানগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছিলো বিশেষ করে - প্রেমের সমাধি ভেংগে,  মনের শিকল ছিড়ে

🎧 Song Credits: 
অ্যালবাম - প্রেমের সমাধি
সুরকার - আনোয়ার জাহান নান্টু

Premer Somadhi Venge Song Lyrics 👇

প্রেমের সমাধি ভেংগে মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়
তোমার পাবো না জানি
শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়
খাঁচার পাখি কভু খাঁচায় থাকে না 
বনের ও পাখি বনের মায়া ছাড়ে না 
পাখি যায় উড়ে যায়
প্রেমের সমাধি ভেংগে মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙ্গে যায় 

ফুল ফুটে ছিলো মনের বাগিচায়
পানি বিনা পাপড়ী সবই ঝড়ে যায় 
কোন অপরাধে আমার প্রেমের
তরী অকুলে ভাসালে? 
আমি ছিলাম তোমার চোখের মনি
কেন আধারে ডুবালে? 
তুমি যাও চলে যাও 
শুধু সৃতি রেখে যাও
তোমার সৃতি স্বরনে, বেঁচে রবো জীবনে 
আমি চোখের জলে, আমার হৃদয় ভেঙ্গে যায় 

তীর ভাঙ্গা ঢেউ আমি নীড় ভাঙ্গা ঝড় 
উজান ভাঁটির দুনিয়াতে সবই হলো পর 
চেয়েছিলাম আমি হৃদয় তোমার
সুখের প্রদীপ জ্বালাবো! 
সুখে যদি থাকো, 
আমি শত দেখে হেসে যাবো
তুমি যাও চলে যাও 
শুধু সৃতি রেখে যাও

প্রেমের সমাধি ভেংগে মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়
তোমার পাবো না জানি
শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়
খাঁচার পাখি কভু খাঁচায় থাকে না 
বনের ও পাখি বনের মায়া ছাড়ে না 
পাখি যায় উড়ে যায়
প্রেমের সমাধি ভেংগে মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙ্গে যায়


🔊 আমার মতামত - সেই ছোট্ট বেলায় গানটি বেশি বেশি শুনতাম। বাবু কাইছো টাইপের ছেলে-মেয়েরা এই গানের অর্থ কোনোদিনই বুঝবেনা। এই গান ছিল মানুষের নিত্যদিনের মনের খোরাক। ধন্যবাদ এন্ড্রো কিশোরকে এ ধরনের একটা লিজেন্ডারি গান উপহার দেয়ার জন্য ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম