এই পোষ্টে রঙিন নয়নমনি সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যেটি গেয়েছেন - এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। গানের নাম - তুমি আমার নয়ন রে আমি তোমার মনি
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন / এন্ড্রু কিশোর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tumi Amar Noyon Re Song Lyrics 👇
আমি তোমার নয়ন রে
আমি তোমার নয়ন রে
তুমি আমার মনি,
তুমি আমার নয়ন রে, আমি তোমার মনি
তোমায় আমি আপন বলে
তোমায় আমি আপন বলে
জানি গো জানি
আমি তোমার নয়ন রে, তুমি আমার মনি
তুমি আমার নয়ন রে, আমি তোমার মনি
লোহা যেমন ছুটে যায়রে, চুম্বুকের পানে
তোমার অঙ্গের নেশা আমায়
তেমন করে টানে!
এতোদিন পরে পাইলাম, তোমার দর্শন
চেয়ে দেখ আছি তোমার মনেরই মতন
[তুমি আমার বাঁচা মরা] - ২ বার
পরশও মনি...
আমি তোমার নয়ন রে, তুমি আমার মনি
তুমি আমার নয়ন রে, আমি তোমার মনি
পিরিতের শিখা দেহে, লাগাইছে আগুন
সেই আগুনে পুইড়া আমি
হইয়া গেছি খুন!
অন্তরেরই অন্তরে-তুমি একজনা!
জীবন যৌবন সবই মিছে, তুমি বিনা
[আসমান সমান উঁচা হায় রে] - ২ বার
মোদের প্রেম কাহিনী...
আমি তোমার নয়ন রে, তুমি আমার মনি
তুমি আমার নয়ন রে, আমি তোমার মনি
তোমায় আমি আপন বলে
তোমায় আমি আপন বলে
জানি গো জানি
আমি তোমার নয়ন রে, তুমি আমার মনি
তুমি আমার নয়ন রে, আমি তোমার মনি
🔊 আমার মতামত - সোনালী শৈশব থেকে যৌবনের শেষ প্রান্তে এসে, বার্ধক্য ছুঁয়ে যাবে তবুও শুনার এতটুকু আগ্রহ কমবে না। কিছু জিনিস অনবদ্য হিসেবে সারাজীবন থেকে যাবে ❤️