সামন্তবাদী দ্বন্দ্ব নিয়ে তৈরি বাংলা সিনেমাগুলোর মধ্যে দেনমোহর অন্যতম। যদি এই একই সিনেমা হিন্দিতে অভিনয় করেছিলেন সালমান খান এবং সেই সিনেমার নাম ছিলো - সানাম বেওফা। এই পোষ্টে সেই দেনমোহর সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - এই দেহ আছে আমার কাছে
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন / আগুন
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ei Deho Ache Amar Kache Song Lyrics 👇
[এই দেহ আছে আমার কাছে, প্রাণটা তোমার কাছে
আমি একা একা তুমি ছাড়া থাকবো কি করে বেঁচে
বলো থাকবো কি করে বেঁচে?] - ২ বার
এই দেহ আছে আমার কাছে...
[দূরে যদি যাবে চলে, কেনো কাছে এসেছিলে
ভুলে যদি তবে কেনো ভালোবেসেছিলে?] - ২ বার
এই বুক চিরে দেখো না আছো বুকের মাঝে
তুমি আছো বুকের মাঝে...
এই দেহ আছে আমার কাছে, প্রাণটা তোমার কাছে
[আল্লাহ-রসুল সাক্ষী রেখে হয়েছি দু'জন দু'জনার
পারবে না খুলতে কেউ কভু এ বাঁধন তোমার আমার] - ২ বার
তোমারে না পাই যদি হবে জীবন মিছে
ওগো হবে জীবন মিছে...
[এই দেহ আছে আমার কাছে, প্রাণটা তোমার কাছে
আমি একা একা তুমি ছাড়া থাকবো কি করে বেঁচে
বলো থাকবো কি করে বেঁচে?] - ২ বার
এই দেহ আছে আমার কাছে...
🔊 আমার মতামত - মৌসুমী একজন জাত অভিনেত্রী যখন যেই চরিত্রে অভিনয় করে খুব সহজে মানিয়ে নিতে পারে যা তার সময়ে অন্য নায়িকারা পারতোনা ❤️