এই পোষ্টে রঙিন নয়নমনি সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যেটি গেয়েছেন - এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। গানের নাম - চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Chul Dhoirona Khopa khule Song Lyrics 👇
[চুল ধইরো না খোপা খুলে যাবে হে নাগর] - ২ বার
আওলা কেশে পাগল বেসে কেমনে যাবো ঘর
আওলা কেশে পাগল বেসে কেমনে যাবো ঘর
[চুল ধইরো না খোপা খুলে যাবে হে নাগর] - ২ বার
[হাত ধইরো না চুড়ি ভেঙে বিধঁলে আমার হাতে
বলবে লোকে কলঙ্কের দাগ কে দিলো এই রাতে?] - ২ বার
দোহাই তোমার.......
দোহাই তোমার হাত ছেড়ে দাও, লাগে বড় ডর
সোনার অঙ্গে দাগ পড়িলে কেমনে যাবো ঘর?
চুল ধইরো না চুড়ি ভেঙে যাবে হে নাগর
[আঁচল ধরে টান দিওনা শাড়ী ছিড়ে গেলে
কেমন করে ঘোমটা দেবো তুমি কাছে এলে] - ২ বার
দোহাই তোমার.....
দোহাই তোমার আঁচল ছাড়ো, লাগে বড় ডর
এত রাতে নিলাজ হয়ে কেমনে যাব ঘর?
আঁচল ছাড়ো শাড়ী ছিড়ে যাবে হে নাগর
ও চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর
[আওলা কেশে পাগল বেসে কেমনে যাবো ঘর] - ২ বার
আওলা কেশে পাগল বেসে কেমনে যাবো ঘর
চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর
আঁচল ছাড়ো শাড়ী ছিড়ে যাবে হে নাগর
🔊 আমার মতামত - সোনালী শৈশব থেকে যৌবনের শেষ প্রান্তে এসে, বার্ধক্য ছুঁয়ে যাবে তবুও শুনার এতটুকু আগ্রহ কমবে না। কিছু জিনিস অনবদ্য হিসেবে সারাজীবন থেকে যাবে ❤️