বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র খুব কম রয়েছে এর মাঝে অন্যতম হচ্ছে তোমাকে চাই। এই পোষ্টে এই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তোমাকে চাই শুধু তোমাকেই চাই
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা / এন্ড্রু কিশোর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tomake Chai Shudhu Song Lyrics 👇
[তোমাকে চাই শুধু তোমাকেই চাই
আর কিছু জীবনে পাই বা না পাই] - ২ বার
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধন হারা মনটা আমার
শাসন বারণ মানে না।
তোমারই প্রেমে পাগল পরাণ
আর কিছু তো জানে না
চোখের শপন তুমি, বুকের কাপঁন তুমি;
কত আপন তুমি জানা নাই! নাই...
[তোমাকে চাই শুধু তোমাকেই চাই
আর কিছু জীবনে পাই বা না পাই] - ২ বার
আর কিছু জীবনে পাই বা না পাই
সারাটি জীবন ছায়ার মত
আমারই পাশে থাকো না
বুকেরই ঘরে যতন করে
আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরন তুমি
কত আপন তুমি জানা নাই! নাই...
[তোমাকে চাই শুধু তোমাকেই চাই
আর কিছু জীবনে পাই বা না পাই] - ২ বার
আর কিছু জীবনে পাই বা না পাই
🔊 আমার মতামত -ছোটবেলা থেকে শুনে আসছি। এই গানের ভালো লাগার শেষ কোথায়! এখনও ছাড়লে শরীরে ফিলিংস চলে আসে। বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️